মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | ফের অ্যাক্সিডেন্টের কবলে সম্রাট মুখোপাধ্যায়! হুলস্থূল কাণ্ড 'আকাশ কুসুম'-এর সেটে

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ১৭ নভেম্বর ২০২৪ ০০ : ২৫Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: সান বাংলার ধারাবাহিক 'আকাশ কুসুম' শুরু থেকেই দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। এই ধারাবাহিকে প্রথমবার জুটি বেঁধেছেন অভিনেতা সম্রাট মুখোপাধ্যায় ও কথা চক্রবর্তী। এক অসমবয়সি প্রেমের গল্প নিয়ে শুরু হলেও ধীরে ধীরে 'রক্তিম-ডালি' একে অপরকে মন দিয়ে ফেলেন। 

 

 

 

কিন্তু তাঁদের মাঝে এসে হাজির তৃতীয় ব্যক্তি। রক্তিমের প্রাক্তন প্রেমিকার এখন ভাঙন ধরাচ্ছে তাদের সম্পর্কে। কিন্তু বরাবরের মতো এক হয়ে সব বিপদকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছে রক্তিম-ডালি। একটু একটু করে কাছে আসছে দু'জন। কিন্তু সুখ সহ্য হল না বেশিদিন। ফের সঙ্কটের মুখে নায়ক-নায়িকা। 

 

 

সম্প্রতি, চ্যানেলের পক্ষ থেকে মুক্তি পেয়েছে ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছে ডালি। ব্যাগপত্র নিয়ে রাস্তায় একপ্রকার ছুটছে সে। রাগে, দুঃখে দু'চোখ বেয়ে নেমে আসছে জল। অপমানের বোঝা বাড়তে বাড়তে ডালির সহ্যক্ষমতা অতিক্রম করেছে।‌ তার পিছু পিছু দৌড়ে আসছে রক্তিম। ডালিকে বহুবার ডাকলেও সাড়া দিচ্ছে না সে। এগিয়ে চলেছে নিজের মতো। 

 

 

 

এরপর জোরে চিৎকার করে রক্তিম জানায়, ডালি ছাড়া সে অসম্পূর্ণ। তাই ডালি না ফিরলে সেও কিছুতেই বাড়ি ফিরবে না। এর মধ্যেই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে এগিয়ে আসে রক্তিমের দিকে। অ্যাক্সিডেন্ট হয় তার। এবার কী করবে ডালি? রাগের বশে কি সে চিরকালের মতো হারিয়ে ফেলবে রক্তিমকে? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া