বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

India Speedstar Mohammad Shami will likely to feature in the second test match

খেলা | রোহিত-সামি একই বিমানে অস্ট্রেলিয়া যাবেন! দুঃসময়ের মধ্যে আশার বাণী ভারতের ড্রেসিংরুমে

KM | ১৭ নভেম্বর ২০২৪ ১৯ : ৪৯Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: পারথ টেস্টের আগে বড় ধাক্কা ভারতীয় শিবিরে। শুভমান গিল চোটের জন্য ছিটকে গিয়েছেন প্রথম টেস্ট থেকে। এই আবহেই আশার বাণী ভেসে আসছে।

দৈনিক ভাস্করের প্রতিবেদন অনুযায়ী, রোহিত শর্মা এবং মহম্মদ সামি একইসঙ্গে অস্ট্রেলিয়ার বিমানে উঠবেন। পারথের প্রথম টেস্টে রোহিত দলকে নেতৃত্ব দেবেন না। দ্বিতীয় টেস্ট থেকে পাওয়া যাবে হিটম্যানকে। প্রতিবেদন অনুযায়ী, সামিকেও স্যর ডনের দেশে নামানোর ভাবনাচিন্তা করা হচ্ছে।

রোহিত শর্মা সদ্যই বাবা হয়েছেন। তিনি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে জানিয়েছেন, পরিবারের সঙ্গে আরও কিছুদিন সময় কাটাতে চান। এদিকে রঞ্জি ট্রফির ম্যাচ দিয়ে প্রত্যাবর্তন ঘটেছে সামির। বাংলার হয়ে মধ্যপ্রদেশের বিরুদ্ধে ম্যাচে সাতটি উইকেট নিয়েছেন। তাঁর এহেন পারফরম্যান্সের পরে অনেকেই বলতে শুরু করে দিয়েছেন, সামিকে যত দ্রুত সম্ভব অস্ট্রেলিয়ার বিমানে তুলে দেওয়া হোক। এই তালিকায় রয়েছেন দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও।

তিনি বলেছেন, সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সামির খেলার কোনও দরকারই নেই। কামব্যাক ম্যাচেই সামি ৪৩ ওভার বল করেছেন। অস্ট্রেলিয়ায় বোলাররা সুবিধা পান। বুমরা, সিরাজের সঙ্গে সামিকে পেলে ভারতের বোলিং শক্তিশালী হবে। প্রতিবেদনের খবর সত্যি হলে এই দুঃসময়ে ভারতীয় ব্রিগেডের জন্য সুখবর।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া