বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | ভারতের বিরুদ্ধে সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা, চোটের কারণে অনিশ্চিত অজি অধিনায়ক

Kaushik Roy | ১৭ নভেম্বর ২০২৪ ১৮ : ৫৩Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: সামনেই ভারতের বিরুদ্ধে সিরিজ। তার আগে বড়সড় ধাক্কা অস্ট্রেলিয়া শিবিরে। সিরিজের আগে ছিটকে গেলেন অস্ট্রেলিয়া মহিলা দলের অধিনায়ক অ্যালিসা হিলি। ৫ ডিসেম্বর থেকে অস্ট্রেলিয়া মহিলা দলের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলতে নামবেন হরমনপ্রীতরা। তার আগে অ্যালিসা হিলির চোট চিন্তা বাড়াল অজি শিবিরে। জানা গিয়েছে, হিলির বাঁ হাঁটুতে চোট রয়েছে। চোটের কারণে উইমেনস বিগ ব্যাশ লিগ থেকেও বাদ পড়েছেন তিন।

 

 

বাড়তি চিন্তার বিষয়, দেশের মাটিতে ভারতীয় মহিলা ক্রিকেট দলের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলতে পারবেন কিনা। ৩৪ বছর বয়সী এই উইকেটকিপার-ব্যাটার গোটা ডব্লিউবিবিএল মরসুম জুড়ে চোটের সমস্যায় ভুগেছেন। সিডনি সিক্সার্সের হয়ে সাতটি ম্যাচের মধ্যে মাত্র চারটি খেলেছেন। সর্বশেষ ব্রিসবেন হিটের বিপক্ষে ম্যাচেও তিনি উইকেটকিপিং করেননি। সিডনি সিক্সার্স এক বিবৃতি জারি করে জানিয়েছে, অ্যালিসা হিলি হাঁটুর চোটের কারণে বাকি মরসুমে খেলতে পারবেন না।

 

 

ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার ঘরোয়া সিরিজটি ৫ ডিসেম্বর শুরু হবে। তার কয়েকদিন আগেই অনুষ্ঠিত হবে ডব্লিউবিবিএল ফাইনাল। তবে এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী হিলির চোটটি খুব গুরুতর নয়। ১৯ ডিসেম্বর থেকে শুরু হওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং ২০২৫ সালের জানুয়ারি মাসে মহিলাদের অ্যাশেজের জন্য ফিট হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।

 

 

ভারতের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য অস্ট্রেলিয়ার দল এক সপ্তাহের মধ্যে ঘোষণা করা হবে। হিলির চোট থেকে সুস্থ হওয়ার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। তিনি সিরিজ থেকে ছিটকে গেলে সহ-অধিনায়ক তাহলিয়া ম্যাকগ্রা অধিনায়কের দায়িত্ব পালন করবেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া