মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | কার প্রতি আসক্তির জন্য তাহিরার সঙ্গে বিচ্ছেদ চেয়েছিলেন আয়ুষ্মান? নিজের মুখেই ফাঁস করলেন অভিনেতা 

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ১৭ নভেম্বর ২০২৪ ১৬ : ৫৯Snigdha Dey

সংবাদসংস্থা মুম্বই: বলিউডের প্রেমের ছবির মতোই প্রেম আয়ুষ্মান খুরানা ও তাহিরা কাশ্যপের। ছোটবেলার প্রেমিকার সঙ্গেই গাঁটছড়া বেঁধেছেন আয়ুষ্মান। ২০০৮ সালে আয়ুষ্মান-তাহিরা বিয়ে করেন। তাঁদের দুই সন্তান। বলিউডে খ্যাতি পাওয়ার অনেক আগে থেকেই তাঁদের সংসার। কিন্তু এক সময় বিচ্ছেদের পথে হেঁটেছিলেন তাঁরা! তাহিরা ছেড়ে অন্য নারীদের প্রতি আসক্ত হয়ে পড়েছিলেন অভিনেতা? 

 

 

সম্প্রতি মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে নিজেই এই কথা জানিয়েছেন আয়ুষ্মান। তিনি বলেন, "ছোটবেলায় আমি চণ্ডীগড়ে খুবই জনপ্রিয় ছিলাম। সেই সময় তাহিরাকে ছেড়ে চলে যেতে চেয়েছিলাম। বলেছিলাম, 'আমি আমার মতো জীবন কাটাতে চাই।' কিন্তু ছ'মাসের মধ্যেই নিজের ভুল বুঝতে পেরে ফিরে গিয়েছিলাম তাহিরার কাছেই। তাহিরার সঙ্গে সেই সময় বিচ্ছেদ চেয়েছিলাম কারণ অন্য মেয়েরা আমাকে পছন্দ করত।"

 

 

অভিনেতা বলেন, "আমি পিতৃতান্ত্রিক পরিবেশে বড় হয়েছি। কিন্তু আজ আমি একজন নারীবাদী। তার একমাত্র কারণ আমার স্ত্রী। তাই আমি মনে করি উপযুক্ত জীবনসঙ্গী বেছে নেওয়া খুব জরুরি। এক সময় সাফল্য আমার ভাবনা বদলে দিয়েছিল। 'ভিকি ডোনর'-এর সাফল্যের পর আমি বেশি করে কাজের দিকে মন দিতে শুরু করি। পেশা এবং ব্যক্তিগত জীবনে সামঞ্জস্য রেখে চলা খুবই গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে যদি পাশে তাহিরার মতো মানুষ থাকে তাহলে জীবনে চলার পথটা আরও মসৃণ হয়।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া