মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Bollywood Actor Vikrant Massey reacts to being called the next shah rukh khan

বিনোদন | শাহরুখের সঙ্গে তুলনা সম্মানের তবু কেন তা চান না বিক্রান্ত ম্যাসি? বিস্ফোরক যুক্তি 'টুয়েলফথ্ ফেল' নায়কের!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ১৭ নভেম্বর ২০২৪ ১৬ : ৩০Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: এইমুহুর্তে জোর চর্চায় বিক্রান্ত ম্যাসি।‌ বড়পর্দা থেকে ওটিটি, সব জায়গাতেই শুরু করেছেন সাম্রাজ্য বিস্তার। সম্প্রতি, সমাজমাধ্যমে অভিনেতাকে শাহরুখ খানের সঙ্গে তুলনা করলেন এক নেটিজেন। তার অন্যতম কারণ শাহরুখের মতো বিক্রমও নিজের কেরিয়ার ছোটপর্দা থেকেই শুরু করেছিলেন। সমাজমাধ্যমে অভিনেতার সম্পর্কে লেখা হয়েছে, "পরবর্তী শাহরুখ খান।" এবার এই বিষয়ে মুখ খুললেন বিক্রান্ত স্বয়ং। জানালেন শাহরুখ খানের মতো একজন বিশ্বব্যাপী‌ তারকার সঙ্গে তাঁর তুলনা করাটাই অত্যন্ত সম্মানের। এবং তার জন্য তিনি কৃতজ্ঞও বটে। এবং এরপরেই বোমাটা ফাটালেন 'টুয়েলফথ্ ফেল'-এর নায়ক।

সটান জানিয়ে দিলেন, তিনি চান না শাহরুখের সঙ্গে তাঁর তুলনা হোক!

 

বিক্রান্তের যুক্তি, বলিউডে ৩৫ বছরেরও বেশি সময় ধরে কাজ করছেন‌ শাহরুখ। আর তিনি সেখানে মাত্র ১০-১২ বছর। তাই এই তুলনা যতই আনন্দ দিক তাঁকে, শেষ পর্যন্ত তা পোক্ত অর্থবহ হয় না। 

 

শোনা যাচ্ছে, ছবিতে প্রধান খলচরিত্রে দেখতে পাওয়ার সম্ভাব্য অভিনেতার নাম। জোর খবর, 'ডন' রণবীরকে নাস্তানাবুদ করতে বিক্রান্ত ম্যাসিকে হাজির করছেন ফারহান আখতার!

 

যদিও এই খবরে এখনও কোনও সিলমোহর দেননি ফারহান আখতার। বিক্রান্ত-ও মুখে এঁটেছেন কুলুপ। জল্পনা আরও জোরদার হচ্ছে কারণ ফারহান প্রযোজিত 'মির্জাপুর' ওয়েব সিরিজে অভিনয় করেছেন বিক্রান্ত। জোয়া আখতারের পরিচালনায় ফারহানের সঙ্গে 'দিল ধড়কনে দো' ছবিতেও ছিলেন তিনি। ফলে, দুইয়ে দুইয়ে চার করা শুরু করে দিয়েছে নেটপাড়া। অনুরাগীরাও নড়েচড়ে বসেছেন। এর আগে 'লুটেরা' ছবিতে মানিকজোড় হিসাবে দেখা গিয়েছিল রণবীর-বিক্রান্তকে। 'দিল ধড়কনে দো' ছবিতেও রণবীরের সঙ্গে বিক্রান্তের 'ব্রোম্যান্স' মনে ধরেছিল দর্শকের। সেখান থেকে যদি এই ছবিতে তাঁরা পরস্পরের প্রধান শত্রু হিসাবে হাজির হয়, তাহলে তা যে বেশ অন্যরকম হতে চলেছে সেই নিয়ে কোনও সন্দেহ নেই- জানিয়েছে নেটপাড়ার একাংশ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া