মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | 'আজ হৃদয় থেকে বলছি'- সাহেবের জন্মদিনে মনের কোন গোপন কথা ফাঁস করলেন সুস্মিতা? 

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ১৭ নভেম্বর ২০২৪ ১৬ : ২৩Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: দর্শকের কাছে ছোটপর্দার সেরার জুটির তালিকায় রয়েছেন সাহেব-সুস্মিতা অর্থাৎ 'কথা-এভি'র জুটি। স্টার জলসার ধারাবাহিক 'কথা' বরাবরই টিআরপি তালিকায় নিজের জায়গা ধরে রাখে। 'বাংলা সেরা'র মুকুটও প্রায় প্রতি সপ্তাহেই থাকে এই ধারাবাহিকের দখলে। 

 

 

টলি কিংবা টেলিপাড়ায় সম্পর্ক ভাঙা- গড়ার কথা শোনা যায় প্রায়ই। এরকমই আরও দুই টেলি তারকাকে নিয়ে বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে নতুন খবর। স্টুডিয়ো পাড়ায় ফিসফাস, পর্দার মতো বাস্তবেও জীবনের প্রেমের রং লেগেছে সাহেব-সুস্মিতার। সোশ্যাল মিডিয়াতে প্রায়ই সঙ্গে ছবি শেয়ার করেন দুই তারকা। যা দেখে নেটিজেনদের প্রশ্ন, প্রেম করছেন দু'জনে?

 

'কথা' ধারাবাহিকে প্রথমবার জুটি বেঁধেছেন সাহেব- সুস্মিতা। তবে প্রথম মেগাতেই তাঁদের জুটি একেবারে সুপারহিট। পর্দায় অগ্নিভ অর্থাৎ এভি এবং কথাকলি অর্থাৎ কথার রোম্যান্স দেখে চোখ ফেরাতে পারে না দর্শক। জুটির অনস্ক্রিন রসায়ন,অনেকটাই দেখা যাচ্ছে বর্তমানে অফস্ক্রিনেও। একথাই এখন শোনা যাচ্ছে স্টুডিওপাড়ার অন্দরে। যদিও এই বিষয়ে দু'জনেই মুখে কুলুপ এঁটেছেন।‌ তবে সাহেবের জন্মদিনে সুস্মিতা বুঝিয়ে দিলেন, তাঁদের সম্পর্ক নিছক বন্ধুত্বের নয়। 

 

সোশ্যাল মিডিয়ায় নিজেদের একগুচ্ছ ছবি ভাগ করে সুস্মিতা লেখেন, "এই বছরটিও যেন সুখ, সমৃদ্ধি ও আনন্দে ভরে ওঠে, এই কামনাই করি। এই সমস্ত বইয়ের ভাষা ছাড়াও আমি অন্তরের ভাষা দিয়ে বলতে চাই, শুভ জন্মদিন সাহেব ভট্টাচার্য। আমার ডোরেমন, আমার সুপারম্যান। তুমি যেমন আছ, ঠিক এরকমই থেকো সারাজীবন। আমার ছেলেমানুষি সহ্য করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমায় সঠিক পথে চলার শিক্ষা দেওয়ার জন্যও কৃতজ্ঞ।" 

 

 

সাহেবের জন্মদিনে সুস্মিতার এই মিষ্টি শুভেচ্ছাবার্তা দেখে নেটিজেনরাও দারুণ খুশি। পর্দার মতো বাস্তবেও যে একে অপরের প্রেমে পড়েছেন‌ তা এই জুটি স্বীকার না করলেও এই স্বীকারোক্তির অপেক্ষায় দিন গুনছেন অনুরাগীরা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া