বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ১৭ নভেম্বর ২০২৪ ১৫ : ৫৬Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: এগিয়ে আসছে আইপিএলের মেগা নিলাম। সবক'টি ফ্র্যাঞ্চাইজি তৈরি হচ্ছে জেদ্দার নিলামের জন্য। এর মধ্যেই খবর ভেসে আসছে, নিলামে লোকেশ রাহুল ও জস বাটলারকে দলে নেওয়ার জন্য নিলামে ঝাঁপাবে কলকাতা নাইট রাইডার্স। নেতৃত্ব দেওয়ার জন্যই এঁদের ভাবা হচ্ছে বলে জানা গিয়েছে।
রিটেনশন তালিকায় রাখা হয়নি গতবারের অধিনায়ক শ্রেয়স আইয়ারকে। রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা ও রামনদীপ সিংকে রেখে দেওয়া হয়েছে।
রিটেনশন তালিকায় লখনউ সুপার জায়ান্টস রাখেনি লোকেশ রাহুলকে। ২০২২ থেকে ২০২৪ তিনি এই ফ্রাঞ্চাইজির অধিনায়ক ছিলেন। তাঁর পারফরম্যান্সে ফ্রাঞ্চাইজি মালিক খুশি নন। তবে এটা ঘটনা, ২০১৬ সালে দেশের হয়ে আন্তর্জাতিক টি২০ তে অভিষেকের পর ৭২ ম্যাচ খেলেছেন রাহুল। রান করেছেন ২,২৬৫। গড় ৩৭.৭৫। তার মধ্যে দুটি শতরান ও ২২ টি অর্ধশতরান রয়েছে। আবার অধিনায়ক রাহুল ২০২২ ও ২০২৩ সালে লখনউকে প্লে–অফে নিয়ে গিয়েছিলেন।
এহেন রাহুল জানিয়েছেন তিনি এবারের আইপিএলে স্বাধীন ভাবে খেলতে চান। সূত্রের খবর, নিলামে লোকেশ রাহুলের জন্য বিড করবে কেকেআর। সেই সঙ্গে জস বাটলারের জন্যও অল আউট যাবে শাহরুখ খানের দল। রাহুল ও জস বাটলারের কথা ভাবা হচ্ছে নেতৃত্বের জন্য।
আসন্ন আইপিএলের মেগা নিলামে ৫৭৪ জন ক্রিকেটারের নাম নথিভুক্ত করা হয়েছে। সবাই অধীর আগ্রহে তাকিয়ে সেদিকে। গতবার লখনউ সুপার জায়ান্টসে লোকেশ রাহুলের অভিজ্ঞতা ভাল ছিল না। তাঁর ও দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার মধ্যে কথোপকথন নিয়ে উত্তাল হয়েছিল গোটা দেশ। সেই প্রসঙ্গ নিয়ে মুখ খুলেছেন রাহুল। তিনি জানিয়েছেন, এবারের আইপিএলে তিনি এমন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে চান সেখানে স্বাধীনতা থাকবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি