বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Sourav Ganguly wants Rohit Sharma in perth for Border-Gavaskar Trophy

খেলা | 'রোহিতের জায়গায় আমি থাকলে...', বর্ডার-গাভাসকর ট্রফির আগে বড় মন্তব্য সৌরভের

KM | ১৭ নভেম্বর ২০২৪ ১৪ : ৫৩Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: পারথ টেস্টে খেলবেন না রোহিত শর্মা। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে জানিয়ে দিয়েছেন হিটম্যান। এর অর্থ বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টে বুমরা ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন। 

কিন্তু দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় মনে করেন, হিটম্যানের জায়গায় তিনি থাকলে পারথ টেস্ট খেলার জন্য বিমান ধরতেন। নেমে পড়তেন মাঠে। 

সৌরভ বলেছেন, ''আশা করি রোহিত শর্মা খুব দ্রুতই অস্ট্রেলিয়া যাবে। ভারতের এখন লিডারশিপের দরকার রয়েছে। ওর জায়গায় যদি আমি থাকতাম, তাহলে প্রথম টেস্টে খেলতাম।'' 

সৌরভের মতে প্রথম টেস্টের বল গড়াতে এখনও কয়েকদিন হাতে রয়েছে। ফলে রোহিতের হাতে সময় রয়েছে। সৌরভ বলেন, ''২২ তারিখ খেলা। হাতে বেশ কয়েকদিন রয়েছে। রোহিত দুর্দান্ত একজন অধিনায়ক। শুরু থেকেই ভারতের নেতা দরকার।'' 

যদিও রোহিত ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে জানিয়ে দিয়েছেন নিজের সিদ্ধান্ত। প্রথম টেস্ট তিনি খেলছেন না। দ্বিতীয় টেস্ট ম্যাচ থেকে পাওয়া যাবে রোহিতকে। বোর্ডও হিটম্যানের সিদ্ধান্তকে শ্রদ্ধা জানিয়েছে। এদিকে, পারথ টেস্টে ভারতীয় ব্যাটারদের দিকে আছড়ে পড়বে প্যাট কামিন্সদের গোলাগুলি। 

কিন্তু মাঠে নামার আগেই যে ভারতীয় শিবির চাপে পড়ে গেল। ওয়ান ডাউন বললেও অত্যুক্তি করা হবে না। চাপ বাড়ালেন শুভমান গিল। ক্যাচ ধরতে গিয়ে আঙুলে চোট পান তরুণ তারকা। শোনা যাচ্ছে তাঁর বৃদ্ধাঙ্গুষ্ঠে নাকি চিড় ধরেছে। পারথ টেস্টে গিলের নামার সম্ভাবনা ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে গিয়েছে।  গিলকে ছাড়াই পারথে নামতে হবে ভারতকে। ফলে বর্ডার-গাভাসকর ট্রফি শুরু হওয়ার আগেই ভারত কিন্তু চাপে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া