বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Kolkata Maidan mourns after sad demise of UKSC goalkeeping coach Prasanta Dey

খেলা | চলে গেলেন ইউকেএসসি-র গোলকিপিং কোচ প্রশান্ত দে, শোকের ছায়া ময়দানে

KM | ১৬ নভেম্বর ২০২৪ ০৪ : ৩০Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: এক ম্যাচ বাকি থাকতেই শুক্রবার কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে খেলার ছাড়পত্র পেয়ে গিয়েছে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব। সেই আনন্দের রেশ মেলাতে না মেলাতেই ভেসে এল দুঃসংবাদ। 

ইউকেএসসি-র গোলকিপিং কোচ প্রশান্ত দে শনিবার দুপুরে প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪১। কোচ দীপক মণ্ডলের দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন প্রশান্ত দে। এদিন অনুশীলন করাতে করাতেই ঢলে পড়লেন মৃত্যুর কোলে। 

শনিবার দুপুর দুটো নাগাদ সল্টলেকের সেন্ট্রাল পার্কে বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাকাডেমির প্র্যাকটিসে নেমে পড়েছিলেন প্রশান্ত। প্র্যাকটিস শুরুর প্রায় সঙ্গে সঙ্গেই মাঠে লুটিয়ে পড়েন তিনি। দুপুর পৌনে তিনটে নাগাদ তাঁকে নিয়ে যাওয়া হয় মাঠ লাগোয়া আইএলএস হাসপাতালে। বেলা সাড়ে তিনটেয় হাসাপাতাল থেকে জানানো হয় স্ট্রোকে আক্রান্ত হয়েই মারা গিয়েছেন প্রশান্তবাবু। 

গড়িয়া নিবাসী প্রশান্ত দে এদিন সকালে তাঁর আবাসনের বাচ্চাদের প্র্যাকটিস করিয়েছিলেন। অনুশীলনের পরে স্নান-খাওয়া সেরে কিছুক্ষণ বিশ্রাম নিয়েই পৌঁছে গিয়েছিলেন সল্টলেকের সেন্ট্রাল পার্কে। যে ফুটবল মাঠ ছিল তাঁর ভালবাসার জায়গা, সেখানেই  শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। 

শুক্রবারই ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব পৌঁছে গিয়েছে প্রিমিয়ার ডিভিশনে। আনন্দে মেতে উঠেছিলেন ক্লাবের সবাই। সেই উদযাপনে শামিল ছিলেন প্রশান্ত দে-ও। চলতি মরশুমের গোড়া থেকেই তিনি যুক্ত ছিলেন ক্লাবের সঙ্গে। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ ক্লাবের সবাই। শোকের ছায়া ময়দানেও।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া