শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | EXCLUSIVE: বৃহস্পতিবার নার্সিংহোমে ভর্তি হতে পারেন শুভশ্রী! রাজ চক্রবর্তীর বাড়িতে লক্ষ্মী আসছে?

নিজস্ব সংবাদদাতা | ২৯ নভেম্বর ২০২৩ ২১ : ৩২
দ্বিতীয় সন্তান আসছে, একথাও শুরুতে শিকার করেননি তাঁরা। ততক্ষণে ইন্ডাস্ট্রিতে চাউর, ফের মা হচ্ছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। পরে সামাজিক পাতায় তিন থেকে চার হওয়ার কথা খবর দেন সস্ত্রীক রাজ চক্রবর্তী। ‘ছোট্ট ইউভান বড় দাদা হয়ে যাচ্ছে’... এই বার্তা দিয়ে। এবারেও একই পথে হাঁটছেন চক্রবর্তী পরিবার। ইন্ডাস্ট্রিতে আবারও ফিসফাস, বৃহস্পতিবার নাকি বেসরকারি হাসপাতালে সন্তান ভূমিষ্ঠ হতে পারে বিধায়ক-র্কযোজক-পরিচালকের। ওই দিন সম্ভবত শুভশ্রী হাসপাতালে ভর্তি হবেন। 

লক্ষ্মী আসছে বাড়িতে? সবিস্তার জানতে আজকাল ডট ইন কথা বলেছিল রাজের সঙ্গে। তিনি সরাসরি জানাননি, নির্দিষ্ট দিনেই শুভ ঘটনা ঘটতে চলেছে। আবার অস্বীকারও করেননি। তাঁর কথায়, ‘‘শুভশ্রী একেবারেই গর্ভধারণের শেষ ধাপে। যে কোনও সময় ওকে হাসপাতালে ভর্তি করতে হতে পারে।’’ একই কথা বলেছেন রাজ-শুভশ্রীর ভাগ্নি শ্রেষ্ঠা পাণ্ডে। তাঁর দাবি, ‘‘মামীর আর্লি স্টেজ। যে কোনও সময় ভাল খবর শুনব আমরা। তবে নির্দিষ্ট দিনক্ষণ বলা যাচ্ছে না।’’ তবে ফোনে সাড়া দেননি প্রযোজক-নায়িকার দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়। চক্রবর্তী এবং গঙ্গোপাধ্যায় পরিবারে আপাতত চাপা উৎকণ্ঠা আর খুশির আমেজ। এর আগে সংবাদমাধ্যমের কাছে দুই পরিবার জানিয়েছে, সুস্থ সন্তানের জন্ম দিন শুভশ্রী। এটাই তাঁদের একমাত্র চাওয়া।

আর খুদে ইউভান? খেলার সঙ্গী আসছে, এই খবরে কতটা উত্তেজিত সে? খবর, বোঝার মতো বয়স ‘রাজপুত্র’র এখনও হয়নি। সবে তিন বছর তার। তবে একটা কিছু ঘটতে চলেছে সেটা ভালই বুঝতে পারছে। চলতি মাসে ধুমধাম করে সাধভক্ষণ হয় নায়িকার। নিজেকে সুস্থ রাখতে অন্তঃসত্ত্বা অবস্থাতেও প্রশিক্ষকের পরামর্শ মেনে শরীরচর্চা করেছেন। ফটোশুটে দেখা গিয়েছে তাঁকে। জি বাংলার ‘ডান্স বাংলা ডান্স’-এর বিচারকের আসনে উপস্থিত ছিলেন। খবর, আগামী বছরের মার্চ বা এপ্রিলেই ফের ক্যামেরার মুখোমুখি হবেন শুভশ্রী। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া