মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | বয়স উড়িয়ে বাঁচার মন্ত্রগুপ্তি শেখালেন অনুপম খের, কেমন হল 'বিজয় ৬৯'?

পরমা দাশগুপ্ত | | Editor: শ্যামশ্রী সাহা ১৬ নভেম্বর ২০২৪ ০২ : ৩১Snigdha Dey

৬৯-এও জমিয়ে বাঁচার গল্প। অনুপম খেরের নতুন ছবি ‘বিজয় ৬৯’ দেখে লিখছেন পরমা দাশগুপ্ত। 

 

‘কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই।’ 

বিজয় ম্যাথিউস যদিও তা প্রমাণ করলেন নিজেই নিজের শোকসভায় উপস্থিত হয়ে। আর তাতেই কোথাও যেন জেগে উঠল ৬৯-এও সব বাধাকে থোড়াই কেয়ার করে জমিয়ে বাঁচার খিদে। 

নেটফ্লিক্সের নতুন ছবি ‘বিজয় ৬৯’। তাতেই কেন্দ্রবিন্দু ৬৯ বছরের বিজয় ম্যাথিউস (অনুপম খের)। এক কালে জাতীয় স্তরের সাঁতার প্রতিযোগিতায় ব্রোঞ্জ জিতেছিলেন। স্বপ্ন ছিল, পরের বার সোনা জিতবেন। স্ত্রী অ্যানা আচমকা আক্রান্ত হলেন ক্যানসারে। তাঁর শেষ ক’টাদিন যত্নে ভরিয়ে তুলতে স্বপ্ন বন্দি হল আলমারিতে। স্ত্রীকে অকালে হারানোর পরে সাঁতার কোচ হয়ে, একমাত্র মেয়ে, জামাই আর নাতিকে ঘিরেই কাটতে লাগল বছরের পর বছর। অল্পস্বল্প বন্ধুবান্ধব, মদ্যপানের সঙ্গে একাকীত্ব আর হতাশাই হয়ে দাঁড়াল নিত্যসঙ্গী। বিজয় এক রাতে বাড়ি ফেরেননি। শেষ তাঁকে দেখা গিয়েছিল মেরিন ড্রাইভের পাঁচিলে, হাত উঁচিয়ে দাঁড়িয়ে থাকতে। দেহ না মিললেও সবাই তাই ধরেই নিল তিনি নিজেকে শেষ করে দিয়েছেন। মদের নেশা কাটার পরে বিজয় ফিরে এলেন নিজেরই শোকসভায়! আর হতবাক হয়ে দেখলেন, তাঁর প্রাণের বন্ধু ফলি-ও (চাঙ্কি পাণ্ডে) তাঁর স্মৃতিতে মনে রাখার মতো কোনও কীর্তির গল্প বলতে পারছে না! 

নিজের কফিনের সামনে বসে স্মৃতি হাতড়াচ্ছিলেন বিজয়ও। কই, সত্যিই তো কিছু নেই, যাকে বলা যায় তাঁর জীবনের অ্যাচিভমেন্ট! ৬৯-এর বৃদ্ধ ঠিক করে ফেললেন, এমন একটা মাইলফলক তাঁকে গড়তেই হবে! অতএব, ট্রায়াথলন। ভারতের প্রবীণতম প্রতিযোগী হয়ে সাঁতার, সাইক্লিং ও দৌড়ের এই ইভেন্টে তাঁকে যে সাফল্য পেতেই হবে। মেয়ে চোখ রাঙাল, সমাজ হেসে গড়াল। বাধা হয়ে দাঁড়াল বয়স আর শরীর-স্বাস্থ্যের হাল। এল রেষারেষি, রাজনীতিও। এত কিছুর পাহাড় ঠেলে বিজয় কি শেষমেশ ট্রায়াথলনে নজির গড়তে পারবেন? হাল্কা মেজাজে তারই গল্প বলেছে ‘বিজয় ৬৯’। যা দেখতে বসলে মন ছুঁয়ে যায় বয়স উড়িয়ে নিজের মতো বাঁচার নাছোড় জেদ, আবেগ আর বন্ধুত্বের সম্পর্কগুলোর ওম। স্পোর্টস ড্রামার এক্কেবারে চেনা, ছকে বাঁধা পথ ধরে হাঁটলেও সেগুলোই এ ছবির সম্পদ। 

৬৯-এর বিজয় হয়ে উঠতে গিয়ে অনুপম যেন নিজের জীবনের অন্যতম সেরা অভিনয়টা করে ফেলেছেন। তাঁর অভিন্নহৃদয় বন্ধু অ্যাংলো ইন্ডিয়ান ফলি-র চরিত্রে এই বয়সে নিজেকে যেন নতুন করে চেনালেন চাঙ্কি পাণ্ডে। এই পাতাঝরা মরসুমে তার চরিত্রটাই উলকাঁটা হয়ে গোটা গল্পে বুনে রেখেছে ফুরফুরে এক আমেজ। বিজয়ের মেয়ে, কোচ কিংবা বন্ধু মিসেস বক্সীর চরিত্রে যোগ্য সঙ্গত দিয়ে গিয়েছেন সুলগ্না পাণিগ্রাহী, ব্রজেশ হিরজি এবং গুড্ডি মারুতি। বিজয়ের প্রতিদ্বন্দ্বী, ট্রায়াথলনে কনিষ্ঠতম প্রতিযোগী হতে চাওয়া, ১৮ বছরের আদিত্য জয়সওয়ালের চরিত্রে ভাল লাগে মিহির আহুজাকেও। বিজয় আর আদিত্যর মধ্যেকার সমীকরণই এই গল্পের ম্যাজিক-তাস। 

খুঁত আছে একাধিক। আছে গল্পের অজস্র ফাঁকফোকর। যেমন ট্রায়াথলনের নিয়মকানুন সঠিক ভাবে ফুটিয়ে তুলতে একটু যত্ন জরুরি ছিল। ৬৯-এর এক বৃদ্ধকে শারীরিক ভাবে শক্তসমর্থ করে তোলার ট্রেনিং পদ্ধতি নিয়ে প্রশ্ন থাকতেই পারে। পেড মিডিয়ার কার্যকলাপ কোথাও কোথাও বেশ মোটা দাগের। এক বৃদ্ধ মানুষের সংলাপে এমন বাঁধভাঙা গালিগালাজও ছবিটায় বাড়তি কিছু যোগ করেনি। কাহিনিকার-পরিচালক অক্ষয় রায় এদিকগুলোয় একটু নজর দিলেই পারতেন। 

তবু এ ছবিটা দেখে ফেলা যায় শুধু তার পরতে পরতে জড়িয়ে থাকা মন ভাল করা আমেজটার জন্যই। যে ছবিতে বিজয় নয়, বোধহয় নিজেকে নতুন করে খুঁজে নিলেন অনুপম খেরও।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া