বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ১৬ নভেম্বর ২০২৪ ০১ : ২৫Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: দুর্দান্ত বোলিং স্পেনসার জনসনের। সিডনির পিচে আগুন জ্বালালেন তিনি। পাকিস্তানের ইনিংসে ধস নামালেন।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অজি পেসারদের মধ্যে সেরা বোলিংয়ের রেকর্ডও গড়লেন। সিডনির মাঠে দুর্দান্ত এই সাফল্যের জন্য তাঁকে নিয়ে আইপিএলের মেগা নিলামে দড়ি টানাটানি হতে বাধ্য। সূত্রের খবর গুজরাট টাইটান্স, মুম্বই ইন্ডিয়ান্সের পাশাপাশি কলকাতা নাইট রাইডার্সের নজরেও স্পেনসার। টি-টোয়েন্টি ফরম্যাটে অজি বোলারদের এতদিন সেরা বোলিংয়ের মালিক ছিলেন জেমস ফকনার।
২০১৬ সালে পাকিস্তানের বিরুদ্ধেই ফকনার ২৭ রান দিয়ে তুলে নিয়েছিলেন ৫টি উইকেট। এদিন স্পেনসার জনসনের ২৬ রানে পাঁচ উইকেট পাকিস্তানকে জয়ের রাস্তা থেকে ছিটকে দেয়। ১৩ রানে ম্যাচ জিতে নেওয়ায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া। শেষ ম্যাচে পাকিস্তান কি সান্ত্বনার জয় পাবে?
টস জিতে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া। ৯ উইকেটে ১৪৭ রান তোলে অজিরা। রান তাড়া করতে নেমে জনসনের আগুনে বোলিংয়ে ১৩৪ রানে শেষ হয়ে যায় পাকিস্তান। পুরো ২০ ওভার ব্যাট করতে পারেননি রিজওয়ানরা।
কলকাতাকে গতবার চ্যাম্পিয়ন করার পিছনে বড় অবদান ছিল স্টার্কের। রিটেনশন তালিকায় স্টার্ককে রাখেনি নাইটরা। স্টার্কের দাম আকাশ ছুঁয়েছিল গতবার। এবার স্টার্কের পরিবর্ত হিসেবে কি স্পেনসার জনসনের জন্য অর্থের ঝুলি নিয়ে ঝাঁপাবে কেকেআর? স্টার্কের মতোই স্পেনসার জনসন কিন্তু একার হাতে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারেন। শেষ পর্যন্ত স্পেনসার জনসনের পিঠে কোন ফ্র্যাঞ্চাইজির জার্সি ওঠে সেটাই দেখার। তবে এটা ঠিক তাঁকে নিয়ে একাধিক ফ্র্যাঞ্চাইজির আগ্রহ বাড়ছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি