বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ১৬ নভেম্বর ২০২৪ ০০ : ৪২Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: পারথ টেস্টে রোহিত শর্মার হাতে থাকবে না নেতৃত্বের আর্মব্যান্ড। 'হিটম্যান'কে নিয়ে এতদিন ধরে চলছিল জল্পনা। পারথে প্রথম টেস্টে হয়তো নামবেন না মুম্বইকর, এই চর্চা হচ্ছিল।
শনিবার পরিষ্কার হয়ে গেল এখনই অস্ট্রেলিয়ায় বিরাট কোহলিদের সঙ্গে দেখা হচ্ছে না রোহিতের। আরও কয়েকদিন তিনি পরিবারের সঙ্গে সময় কাটাতে চান। শুক্ররাতে রোহিত ও ঋতিকার সংসারে এসেছে পুত্র সন্তান। সেই কারণেই পারথে দেখা যাবে না ভারত অধিনায়ককে। দ্বিতীয় টেস্টে আবার ফিরবেন রোহিত।
এই সিদ্ধান্তের কথা ভারত অধিনায়ক জানিয়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে। বিসিসিআই-এর এক সূত্র জানিয়েছে, ''রোহিত শর্মা প্রথম টেস্টে নেই। পরিবার এবং সদ্যোজাতের সঙ্গে আরও কিছুটা সময় কাটাতে চায়। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড রোহিতের এই সিদ্ধান্তকে শ্রদ্ধা জানায়।''
এর আগে ২০১৮ সালে প্রথমবার বাবা হন রোহিত। তাঁদের কন্যার নাম সামাইরা। ছয় বছর পর ফের বাবা হলেন রোহিত। দ্বিতীয়বার যে তিনি বাবা হতে চলেছেন, এই সোশ্যাল মিডিয়ার যুগে সেই খবর ছড়ায়নি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ চলাকালীন বিষয়টা নিয়ে বেশি চর্চা হয়। ধারাভাষ্যকাররা নিজেদের মধ্যে বেশি আলোচনা করছিলেন।
এদিকে অস্ট্রেলিয়ায় ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে ভারতীয় দল। ডনের দেশের জলহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে টিম ইন্ডিয়া। দলের সঙ্গে অজিভূমে না গেলেও রোহিত রিলায়েন্স কর্পোরেট পার্ক ও মুম্বই ক্রিকেট সংস্থায় অনুশীলন চালিয়ে যাচ্ছেন।
রোহিত শর্মাকে প্রথম টেস্টে পাওয়া যাচ্ছে না। তাই পারথে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন জশপ্রীত বুমরা। কেএল রাহুল ওপেন করার ব্যাপারে এগিয়ে। যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুলকে সামলাতে হবে প্যাট কামিন্সদের গোলাগুলি। পারথের পিচে প্রাণ থাকবে বলে আগেই জানানো হয়েছে। পিচে থাকবে বাউন্স, থাকবে গতি। ফলে শুরুর দিকের ব্যাটারদের সতর্ক হয়ে খেলতে হবে।
প্রস্তুতি ম্যাচে আঙুলে চোট পান শুভমান গিল। তাঁর হাড়ে চিড় ধরেছে বলেই খবর। চোট এতটাই যে প্রথম টেস্টে নাও নামতে পারেন গিল। ফলে সমস্যা বাড়ল ভারতের, এ কথা বললেও অত্যুক্তি করা হবে না।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি