বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Bengal wins against MP in Ranji trophy

খেলা | প্রত্যাবর্তনের ম্যাচে সামির ঝুলিতে ৭ উইকেট, মধ্যপ্রদেশকে হারিয়ে হোলকার স্টেডিয়ামে 'জয় বাংলা' ধ্বনি

KM | ১৬ নভেম্বর ২০২৪ ২৩ : ০০Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: প্রথম ইনিংসে চার-চারটি উইকেট। দ্বিতীয় ইনিংসে তিনটি উইকেট। প্রত্যাবর্তনের ম্যাচে মহম্মদ সামি নিলেন সাত উইকেট। তার থেকেও বড় বিষয় হল, সামি দৌরাত্ম্যে রঞ্জি ট্রফিতে বাংলা ১১ রানে হারাল মধ্যপ্রদেশকে।  

হোলকার স্টেডিয়ামে সামির প্রত্যাবর্তনের জন্যই বাংলা-মধ্যপ্রদেশের রঞ্জি ম্যাচ আরও উত্তাপ ছড়িয়েছিল। বাংলার প্রথম ইনিংস শেষ হয়ে যায় ২২৮ রানে। সামি-সহ বাংলার বোলারদের দাপটে মধ্যপ্রদেশের প্রথম ইনিংস ধসে যায় ১৬৭ রানে। দ্বিতীয় ইনিংসে বাংলা করে ২৭৬ রান। ৩৩৭ রান তাড়া করতে নেমে মধ্যপ্রদেশ গুটিয়ে যায় ৩২৬ রানে।

শনিবার ছিল ম্যাচের শেষ দিন। বাংলার দরকার ছিল মধ্যপ্রদেশের সাত-সাতটি উইকেট। জেতার জন্য মধ্যপ্রদেশের দরকার ছিল আরও ১৮৮ রান। কিন্তু রক্তের গতি বাড়তে থাকা ম্যাচে শেষ হাসি হাসে বাংলা। তাদের ঝুলিতে এল ৬ পয়েন্ট।

বাংলার জয় একসময়ে কঠিন করে তুলেছিলেন মধ্যপ্রদেশের অধিনায়ক শুভম শর্মা ও ভেঙ্কটেশ আইয়ার। কলকাতা নাইট রাইডার্সের খেলোয়াড় ছিলেন তিনি। আইপিএলের রিটেনশন তালিকায় তাঁকে রাখেনি নাইট রাইডার্স কর্তৃপক্ষ। ভেঙ্কটেশ আইয়ারকে ফেরান রোহিত কুমার। অন্যদিকে শুভম শর্মাকে আউট করেন শাহবাজ আহমেদ। পরের দিকে সারাংশ জৈন ও আরিয়ান পাণ্ডে ফের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন বাংলাকে।

দু'জনকেই তুলে নেন শাহবাজ। শেষ উইকেটে মধ্যপ্রদেশের জয়ের জন্য দরকার ছিল ১৪ রান। কিন্তু সামি মধ্যপ্রদেশের কুমার কার্তিকেয়র উইকেট তুলে নিয়ে বাংলাকে জেতান। ম্যাচে ১৫৬ রানের বিনিময়ে সাতটি উইকেট সামির দখলে। শাহবাজ আহমেদ নেন ৪টি উইকেট। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া