বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ১৬ নভেম্বর ২০২৪ ২২ : ০৩Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: জেক পলের কাছে হেরে গেলেন? নাকি বয়সের কাছেই পরাস্ত হলেন মাইক টাইসন? যাঁর বিরাশি সিক্কার ঘুসিতে প্রতিপক্ষ মূর্চ্ছা যেতেন, একটা আপার কাট বা জ্যাব দারুণ শক্তিশালী বক্সারকে নক আউট করে দিত, সেই মাইক টাইসনকেও হেরে যেতে হল এদিন। বুঝিয়ে দিল, সময়ের কাছে সবাইকেই হারতে হয় একদিন। একসময়ের ভীতিপ্রদ বক্সার এখন বৃদ্ধ হইয়াচ্ছেন। এটাই বাস্তব।
টাইসন বনাম জেক পল, এই লড়াইয়ের পারদ চড়ছিল গত কয়েকদিন ধরে। বক্সিং রিংয়ে নামার আগে ৩১ বছরের ছোট জেক পলকে সজোরে থাপ্পর মেরে টাইসন শিরোনামে চলে এসেছিলেন। কিন্তু রিংয়ে কি সেই পুরনো টাইসনকে দেখা গেল? যে টাইসন প্রবল গতিতে ছুটে যেতেন প্রতিপক্ষের দিকে। তার পরে ঘুসিতে ঘুসিতে প্রতিপক্ষকে রক্তাক্ত করে দিতেন।
২০০৫ সালের পরে রিংয়ে ফিরেছিলেন কিংবদন্তি। কিন্তু ফেরাটা যে মসৃণ হল না। হবেই বা কী করে, টাইসন আগের থেকে অনেকাংশে হয়ে গিয়েছেন শ্লথ। অসম বয়সী বক্সারের কাছে হার মানলেও টাইসন কিন্তু এই যুদ্ধের পরে টাকার পাহাড়েই চড়েছেন। পত্রপত্রিকায় যে রিপোর্ট প্রকাশিত হয়েছে, তাতে দেখা যাচ্ছে, ম্যাচ হেরে গেলেও টাইসনের আয় হয়েছে ২০ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৬৮ কোটি টাকা।
ইউটিউবার থেকে গত পাঁচ বছরের মধ্যে পেশাদার বক্সার বনে যাওয়া জেক পল কত পেলেন এই লড়াই থেকে? সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, জেক পলের পকেটে গিয়েছে ৪০ মিলিয়ন ডলার। যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩৩৭ কোটি টাকা। লড়াইয়ের আগে জেক পল বলেছিলেন, ''আই অ্যাম হিয়ার টু মেক ৪০ মিলিয়ন ডলার অ্যান্ড নক আউট আ লিজেন্ড।'' জেক পলের কাছে নক আউট অবশ্য হননি টাইসন। লড়ে গিয়েছেন তিনি। আইকনিক এই মুষ্টিযুদ্ধের পরে জেক পল বলে গেলেন, ''মাইকই সর্বকালের সেরা। ওই গ্রেটেস্ট অফ অল টাইম।''
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি