মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১৬ নভেম্বর ২০২৪ ১৯ : ০৭Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: যা হারিয়ে যায় তা কি আর ফিরে পাওয়া যায়? কত বন্ধুত্ব, ভালবাসা, বিশ্বাসে নিজেদের হারিয়ে ফেলি আমরা। সেই হারিয়ে যাওয়া অনেককিছু এবার খুঁজে দিতে চলেছেন পরিচালক তথাগত মুখোপাধ্যায়। প্রকাশ্যে এল তথাগত মুখোপাধ্যায় নতুন ছবি 'রাস'-এর প্রথম ঝলক।
আসলে কিছুই বোধহয় নিজে থেকে হারায় না, আমরা হারিয়ে যেতে দিই। ফেলে আসা যে দিনগুলোয় কয়েক মুহূর্তের জন্য ঘুরে তাকালেও আমাদের চোখ ভিজে ওঠে সেই নির্ভেজাল আড্ডা, স্বার্থহীন ভালবাসা, এক পুরনো 'আমি'কে, এই ভিড়ে হারিয়ে যাওয়ার মধ্যেও খুঁজে দিতে চলেছেন পরিচালক তথাগত মুখোপাধ্যায়।
পরিচালকের আগামী ছবি 'রাস' এক পরিবারের গল্প, বলা ভাল ৩২ জন সদস্যের এক পরিবার। এই পরিবার এবং পরিবারের মানুষগুলোর গল্প বলবে 'রাস'। তথাগত মুখোপাধ্যায়ের কথায়, "যাদেরকে হারিয়ে ফেলেছি জীবনে, যে মানুষগুলো ছোটবেলা থেকে জীবনে ছিলেন কিন্তু এখন আর নেই তাদের জন্য মন খারাপ হয়। তবে আমি ব্যক্তিগত জীবনে কখনও বিচ্ছেদে বিশ্বাস করি না। একটা সময় ছিল যখন মানুষ বিচ্ছেদ করত না, বয়কট করত না, একে অপরকে এভাবে ছুঁড়ে ফেলে দিত না, আলাদা করে দিত না। আমি হয়তো এই ছবির মাধ্যমে আবার ছেলেবেলার বন্ধনগুলোকে খুঁজে পেতে চাইছি।"
এই পরিবারের সদস্যরা হলেন বিক্রম চ্যাটার্জী, দেবলীনা কুমার, অনসূয়া মজুমদার, অনির্বাণ চক্রবর্তী, রণজয় বিষ্ণু, অর্ণ মুখোপাধ্যায়, সুদীপ মুখোপাধ্যায়, শঙ্কর দেবনাথ, পারিজাত চৌধুরী, অপ্রতীম চট্টোপাধ্যায়, দেবাশীষ রায়, দেবপ্রসাদ হালদার, বিমল গিরি, সুচন্দ্রা বন্দ্যোপাধ্যায় সহ অনেকে।
২০২৫-এর শুরুতেই শুরু হবে ছবি শুটিং। তবে এই ছবির ক্ষেত্রে ৩২ জন অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে ওয়ার্কশপ করানোটা যেন মনে রাখার মত। বিক্রম চট্টোপাধ্যায়ের কথায়, "৩২ জন মিলে পুরো থিয়েটারের মতো ওয়ার্কশপ করছি আমরা। আগে কোনও ছবির ক্ষেত্রে এভাবে ওয়ার্কশপ করা হয়নি। তবে এই ছবিতে আমি অনেক হাসতে পারবো, তথাগতদা আমায় এই কথা আগে থেকেই বলে দিয়েছে।"
এই ছবির মাধ্যমে হারিয়ে যাওয়া অনেক কিছু মুহূর্তের জন্য ফিরে পাবেন দর্শক, এমনটাই মত ছবির শিল্পী ও কলাকুশলীদের।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি