বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ১৬ নভেম্বর ২০২৪ ১৭ : ০০Krishanu Mazumder
কৃশানু মজুমদার: অবিকল একই দেখতে, তবুও এক নয়! চট্টগ্রামের মহম্মদ আরমানকে দেখে ভ্রম হতেই পারে। মনে হতে পারে বাংলাদেশে কীভাবে এসে পড়লেন ভারতের 'কিং কোহলি'!
পদ্মা পাড়ের দেশে মহম্মদ আরমান এখন ট্রেন্ডিং। তাঁর ভিডিও ভাইরাল হচ্ছে। সাংবাদিকদের ফোন আসছে মুহুর্মুহু। ভক্তদের মেসেজে ভর্তি হচ্ছে মোবাইলের ইনবক্স। তাঁর সঙ্গে ছবি তোলার জন্য শুরু হয়ে যাচ্ছে হুড়োহুড়ি। ২২ বছরের তরুণ জনপ্রিয়তার স্বাদ পেতে শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই।
বন্ধুমহলে আরমান কোহলি নামেই তিনি পরিচিত। কিংবদন্তি কোহলি ব্যাট করতে নামলে ১০৪ ডিগ্রি জ্বর উঠে যায় তাঁর। ভারতীয় তারকা আউট হয়ে ফিরে গেলে অসুস্থ হয়ে পড়েন। স্যর ডনের দেশে প্রিয় ক্রিকেটারের ব্যাট গর্জে উঠুক, মনে প্রাণে চান আরমান। শুরু করে দিয়েছেন প্রার্থনা।
এহেন আরমান কোহলি আজকাল ডিজিটালকে বললেন, ''কোহলির প্রত্যাবর্তন ঘটবে অস্ট্রেলিয়ার মাটিতেই। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ৮২ রানের ইনিংস আমাকে প্রেরণা জোগায়। বিরাট কোহলি কিং। ওঁর সমালোচনা যাঁরা করেন, তাঁরা মূর্খের স্বর্গে বাস করছেন।''
প্রিয় তারকার জন্মদিনের পর থেকেই সেনসেক্স বাড়ছে আরমান কোহলির। বেড়ে গিয়েছে তাঁর ব্যস্ততা। আরমান কোহলিকে নিয়ে খবর হচ্ছে সে দেশের সংবাদমাধ্যমে। বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রিত হচ্ছেন। তিনি বলছেন, ''চট্টগ্রাম থেকে এতবার আগে কখনও ঢাকা আসিনি। ৫ নভেম্বর আমার কিংয়ের জন্মদিন ছিল। তার পর থেকেই আমি জনপ্রিয়। ঢাকায় বিরাট কোহলির ফ্যান ক্লাব রয়েছে। গত পাঁচ বছর ধরে কোহলির জন্মদিন উদযাপন করছে ওরা। এই প্রথমবার আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমাকে সামনে পেয়ে ভক্তদের সে কী উত্তেজনা! যেন আসল বিরাট কোহলিই এসে গিয়েছে।''
কিন্তু কীভাবে তাঁর উপরে এসে পড়ল সার্চলাইট? কীভাবে হয়ে উঠলেন বাংলাদেশের 'বিরাট কোহলি'? আরমান জানাচ্ছেন, গত ৫ আগস্ট তাঁর একটা ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তখন বাংলাদেশ অশান্ত। এক ভক্তের কাঁধে চেপে স্লোগান দিতে দেখা গিয়েছিল আরমানকে। সেই ভিডিও নিয়ে প্রতিবেশী দেশ ভারতেই বেশি চর্চা হয়। নিজের দেশে তখনও ছাপ ফেলেনি ভিডিওটি। কিন্তু চলতি মাসের ৫ তারিখের পর থেকে আরমান কোহলির জনপ্রিয়তার পারদ চড়তে থাকে বহুগুণে।
ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে বিবিএ পড়ছেন চট্টগ্রামের খুলসির বাসিন্দা। দুই ভাই, দুই বোনের মধ্যে আরমানই বড়। একসময়ে ইসপাহানি ক্রিকেট অ্যাকাডেমিতে ভর্তিও হয়েছিলেন। কিন্তু ক্রিকেট নিয়ে বেশিদূর এগোতে পারেননি। নিজে না খেললেও ক্রিকেটই তাঁর ধ্যান জ্ঞান। বিরাট কোহলি তাঁর আরাধ্য দেবতা। আরমানের হাঁটা-চলা, তারকা ভারতীয় ব্যাটারের মতো শূন্যে ঘুসি ছোড়া দেখে মনে হবে, এ যে সত্যিই বিরাট কোহলি।
কিন্তু বিরাট ছায়ায় ঢাকা পড়ে যাচ্ছে না তো আরমানের আসল সত্তা? আরমান এসব নিয়ে ভাবেনই না। ভারতের সুপারস্টার ক্রিকেটারকে নিয়ে মাতামাতি করায় দেশে অনেকেই তাঁকে ভর্ৎসনা করেছেন। অনেকের উপহাসের পাত্র হয়েছেন। সবসময়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন বন্ধু রাফসান। খুড়তুতো ভাই রাহাত ফেসবুকে খুলে দিয়েছিলেন তাঁর নামে পেজ।
বছর দুয়েক আগে চট্টগ্রামের স্টেডিয়ামে বসে কোহলির সেঞ্চুরি দেখেছেন। একবার বিরাটের সঙ্গে তাঁর দৃষ্টি বিনিময়ও হয়। আরমানের হোয়াটসঅ্যাপের ডিসপ্লে পিকচারে 'কিং কোহলি'র সঙ্গে তাঁর ছবি জ্বলজ্বল করছে। আরমান বলছেন, ''এক বন্ধু এডিট করে এই ছবিটা করে দিয়েছে।''
ভারতের তারকার আরও কাছে পৌঁছতে চান আরমান। স্বপ্নের তারকার খেলা দেখতে আইপিএলের সময় আসতেও পারেন ভারতে। সেই চেষ্টা করছেন তিনি। ভারত-বাংলাদেশ ম্যাচ হলে উভয় সঙ্কটে পড়েন? কোহলির মতো কভার ড্রাইভে প্রশ্নটা বাউন্ডারির বাইরে পাঠান আরমান। বলেন, ''দেশ আগে। চাইব কিং কোহলি ডাবল হান্ড্রেড করুক কিন্তু ম্যাচ জিতুক বাংলাদেশ।''
নিজের লক্ষ্য স্থির করে ফেলেছেন বাংলাদেশের কোহলি। ব্যবসায় নামবেন। খুলতে চান ক্রীড়া সরঞ্জামের দোকান। নাম রাখবেন 'বিরাট শপ'। ভারতের কিংবদন্তি ক্রিকেটারকে আনতে চান সেই দোকানে। বিরাট স্বপ্নের জাল এখন থেকেই বুনতে শুরু করে দিয়েছেন আরমান কোহলি। থুড়ি 'বাঙালি কোহলি'।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি