বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

mike tyson lost to jake paul

খেলা | বরাবরই বিতর্কিত চরিত্র, প্রতিপক্ষকে চড় মেরেছিলেন ম্যাচের আগে, হারের পর টাইসন যা করলেন জানলে ভিরমি খাবেন

Rajat Bose | ১৬ নভেম্বর ২০২৪ ১৭ : ১১Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ মাইক টাইসন। বক্সিংয়ে অন্যতম বিতর্কিত চরিত্র। কখনও প্রতিপক্ষের কান কামড়ে রক্ত বার করে দেবেন। তো কখনও প্রতিপক্ষকে চড় মেরে দেবেন। যেমন মেরেছিলেন শুক্রবার প্রতিপক্ষ জেক পলকে। আর শনিবার সেই পলের কাছে হারের পর তাঁকে বুকে টেনে নিলেন টাইসন। 
পলের সঙ্গে টাইসনের বয়সের তফাত ৩১ বছর। মাইক টাইসন যখন অবসর নেন, তখন জেক পলের বয়স ছিল মাত্র ৮ বছর। কিন্তু ৫৮ বছরের টাইসন রিংয়ে এখনও ভয়ঙ্কর। শনিবার সকালে (ভারতীয় সময় ) সকাল সাড়ে দশটায় শুরু হয় ম্যাচ। জিতলেন ২৭ বছরের পল। তরুণ পল জিতলেন ৭৯–৭৩ ব্যবধানে। 


টেক্সাসের আর্লিংটনে বছরের সেরা লড়াই নিয়ে উত্তেজনা ছিল তুঙ্গে। এক সময় ইউটিউবার ছিলেন পল। এখন পেশাদার বক্সার। বয়স যে শরীরে থাবা বসিয়েছে তা টাইসনের লড়াই দেখেই বোঝা যাচ্ছিল। যদিও প্রথম দুই রাউন্ডে তিনি লড়ার চেষ্টা করেছিলেন। কিন্তু তৃতীয় রাউন্ডে আর পারেননি। 


শুক্রবার দুই প্রতিপক্ষের জন্য একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেখানে এক মহিলা সাংবাদিক টাইসনকে জিজ্ঞেস করেন, তিনি হেরে গেলে কী হবে? তাতে ওই সাংবাদিকের দিকে কটমট করে তাকান টাইসন। তার পরেই আচমকা পলকে চড় মারেন। তার পরেই বলেন, ‘‌কথা শেষ।’‌ 


যদিও চড় মারার ঘটনা ছাড়াও ১৯৯৭ সালে ম্যাচ চলাকালীন প্রতিদ্বন্দ্বী ইভান্ডার হোলিফিল্ডের কান কামড়ে ছিঁড়ে নিয়েছিলেন টাইসন। ফলে তাঁকে সেই ম্যাচ থেকে বাতিল করে দেওয়া হয়। ব্যক্তিগত জীবনেও তিনি বিতর্কে জড়িয়েছেন।


১৯৮৫ সাল থেকে পেশাদার বক্সিং শুরু করেন টাইসন। তাঁর কেরিয়ার ৩৯ বছরের। মাঝে ১৯ বছর খেলেননি তিনি। ১৯৮৭ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন ছিলেন তিনি। মাত্র ২০ বছর ৪ মাস ২২ দিন বয়সে সর্বকনিষ্ঠ হিসাবে হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। কেরিয়ারে মোট ৫৮টি পেশাদার ম্যাচ খেলেছেন টাইসন। জিতেছেন ৫০টি। তার মধ্যে ৪৪টি ম্যাচ নকআউটে জিতেছেন টাইসন। কেরিয়ারের প্রথম ১৯টি ম্যাচই নকআউটে জিতেছিলেন। তার মধ্যে ১২টি প্রথম রাউন্ডেই।


১৯৯২ সালে ধর্ষণে দোষী প্রমাণিত হওয়ায় ছ’বছরের জেল হয়েছিল টাইসনের। জেল থেকে ফিরে আবার বক্সিং শুরু করেন টাইসন। ২০০৫ সালে অবসর নিয়েছিলেন তিনি। 


আর পলও বেশ কয়েকটি লড়াই জিতে টাইসনের মুখোমুখি হয়েছিলেন। যেখানে শেষ হাসি ২৭ বছরের বক্সারের। 

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া