মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

   Actor Salman Khan s comments on Aishwarya Rai Bachchan and Abhishek Bachchan s marriage go viral amid divorce rumuors

বিনোদন | অভিষেক-ঐশ্বর্যার দাম্পত্য নিয়ে মন্তব্য সলমনের! বচ্চন জুটির বিচ্ছেদের গুঞ্জনের আবহে ভাইরাল 'টাইগার-কথা'

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ১৫ নভেম্বর ২০২৪ ০৪ : ৩১Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: ১৭ বছরের দাম্পত্যে সত্যিই ইতি টানছেন অভিষেক-ঐশ্বর্যা? বলি পাড়ায় নানা জল্পনার মাঝে বারবার উঠে আসছে এই তারকা জুটির বিচ্ছেদের খবর। আজকাল প্রায় কোনও পারিবারিক অনুষ্ঠানে বচ্চন পরিবারের সঙ্গে দেখা যায় না ঐশ্বর্যাকে। ফলে ফিসফাস পরিণত হয়েছে গুঞ্জনে। অবশ্য এই বিষয়ে সরাসরি মন্তব্য আজ পর্যন্ত শোনা যায়নি বচ্চন পরিবার অথবা ঐশ্বর্যা কারও মুখেই। সম্প্রতি, বলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন অভিষেক। এই আবহে সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে অভিষেক -ঐশ্বর্যাকে নিয়ে করা সলমনের একটি মন্তব্য। যা বহু বছর আগে তিনি করেছিলেন। 

 

ছোটপর্দার এক জনপ্রিয় চ্যাট শো-এ হাজির হয়েছিলেন তিনি। সেখানে তাঁকে ঐশ্বর্যার সমন্ধে প্রশ্ন করা হয়। এও জিজ্ঞেস করা হয়, ঐশ্বর্যার সঙ্গে তাঁর সম্পর্ক কি বিষিয়ে উঠেছিল? যা শুনে খানিকক্ষণ চুপ থাকেন সলমন। এরপর বলে ওঠেন, " জবাবে কি-ই বা বলতে পারি এখন? আমার মনে হয়, চুপ করে থাকাটাই বেশি ভাল। ব্যক্তিগত জীবন ব্যক্তিগত থাকাই উচিত। প্রশ্নের জবাবে যদি আত্মরক্ষার স্বার্থে আমি কিছু বলিও তখন মনে হবে সেই মানুষটিকে আমি ছোট করছি যে এক সময় আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। তাই চুপ করে থাকাটাই সবথেকে ভাল। "

 

ঐশ্বর্যা এবং অভিষেকের দাম্পত্য নিয়ে যে মন্তব্য তিনি করেছিলেন, তা তখন ততটা শোরগোল না তুললেও সম্প্রতি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের আনাচেকানাচে। ঠিক কী বলেছিলেন ঐশ্বর্যার প্রাক্তন? " নদীতে বহু জল গড়িয়ে গিয়েছে। সে এখন খুব সুন্দর এক পরিবারের অংশ। আমি সত্যিই তার জন্য খুব খুশি। আন্তরিকভাবে খুশি। অভিষেক-ও খুব দারুণ ছেলে। একজন প্রাক্তন হিসাবে সেই মানুষটির শুভকামনা আপনার করা উচিত যে আপনার জীবনের সঙ্গে কখনও গভীরভাবে জড়িয়ে ছিল।" 

 

কিছুদিন আগেই শোনা গিয়েছে ‘গ্রে ডিভোর্স’-এর পথে হাঁটছেন বচ্চন দম্পতি। সম্প্রতি, সমাজমাধ্যমে ডিভোর্স সম্পর্কিত একটি পোস্টে ‘লাইক’ দিয়েছেন অভিষেক। ফলে, জল্পনা বেড়েছে আরও। আর এসবের মাঝেই এমন এক কাণ্ড করলেন অভিষেক ও বচ্চন পরিবারের বাকিরা, যা এই জল্পনার আওয়াজকে বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ। গত ১ নভেম্বর ছিল ঐশ্বর্যার জন্মদিন। সূত্রের খবর, নিজের ৫১ তম জন্মদিনে বচ্চন বাড়ির থেকে দূরেই‌ ছিলেন তিনি। বিয়ের পর থেকে প্রতি বছর নিয়ম করে ঐশ্বর্যাকে সমাজমাধ্যমে মিষ্টি করে জন্মদিনের শুভেচ্ছা জানালেও এবারে তা থেকে নিজেকে বিরত রেখেছেন অভিষেক! কারণ? এখনও অজানা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া