বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১৫ নভেম্বর ২০২৪ ০১ : ৫৪Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কাপ নিয়ে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের তিনটি শহরে ট্যুর করতে চেয়েছিল পিসিবি। কিন্তু সেই পরিকল্পনাতে কার্যত জল ঢেলে দিল আইসিসি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তরফে ইতিমধ্যেই পিসিবিকে এই ট্যুর আয়োজনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পিসিবি বৃহস্পতিবার জানায়, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ট্যুর ১৬ নভেম্বর শুরু হবে।
এই ট্যুরটি স্কার্দু, হুনজা ও মুজাফফরাবাদসহ পিওকে অঞ্চলের শহরগুলোতে যাবে। এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে লেখা হয়, 'আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর ট্রফি ট্যুর ১৬ নভেম্বর ইসলামাবাদে শুরু হবে। এটি স্কার্দু, মুর্রি, হুনজা এবং মুজাফফরাবাদসহ বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যের গন্তব্য পরিদর্শন করবে। ১৬-২৪ নভেম্বরের মধ্যে সেই ট্রফিটি দেখার সুযোগ মিলবে যা সরফরাজ আহমেদ ২০১৭ সালে ওভালে জিতেছিলেন ভারতকে হারিয়ে।'
জানা গিয়েছে, এই ট্রফি ট্যুর নিয়ে আপত্তি জানানো হয় ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে। তারপরেই আইসিসি পিসিবিকে পিওকে অঞ্চলে ট্রফি ট্যুর আয়োজনে নিষেধাজ্ঞা জারি করে। উল্লেখ্য, ইতিমধ্যেই ভারত জানিয়ে দিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবেন না রোহিতরা। অন্যদিকে, গোটা টুর্নামেন্ট পাকিস্তানে আয়োজনের বিষয়ে পিসিবি দৃঢ় অবস্থানে রয়েছে। সূত্রের খবর, বিষয়টি নিয়ে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি