বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ১৫ নভেম্বর ২০২৪ ১৫ : ৩৪Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি হবে ভারতে! একটি ভিডিও ঘিরে তোলপাড় শুরু হয়ে গেছে ক্রিকেট মহলে। এক সর্বভারতীয় ক্রীড়া মাধ্যমের ভিডিওতে দাবি করা হয়েছে, পাকিস্তান যদি হাইব্রিড মডেল মেনে না নেয় এবং টুর্নামেন্ট থেকে নাম তুলে নেয়, সেক্ষেত্রে চ্যাম্পিয়ন্স ট্রফি হতে পারে ভারতে। ওই ভিডিওয় আরও দাবি করা হয়েছে, পাকিস্তান নাম তুলে নিলে সম্প্রচারকারী সংস্থাগুলিতে প্রচুর টাকা ক্ষতিপূরণ দিতে হবে আইসিসিকে। কারণ ভারত–পাকিস্তান ম্যাচ নিয়ে আলাদাই চাহিদা থাকে।
রিপোর্টে আরও দাবি করা হয়েছে, সবকিছুই রয়েছে আলোচনার স্তরে। কোনওকিছুই চূড়ান্ত নয়।
এদিকে, অন্য একটি সূত্রের দাবি পরিবর্ত ভেন্যু হিসেবে শ্রীলঙ্কা, দুবাই ও দক্ষিণ আফ্রিকার নাম উঠে আসছে।
প্রসঙ্গত, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ঘোর অনিশ্চয়তা এখনও জারি রয়েছে। এরই মধ্যে বৃহস্পতিবার একটি ভিডিও প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল যেখানে পাকিস্তানকেই আয়োজক হিসেবে দেখানো হয়েছে। দেড় মিনিটের সেই প্রোমোয় পুরুষ ও মহিলা দলের প্রতিদ্বন্দ্বিতার কথা বলা হয়েছে। পুরুষদের ক্ষেত্রে আটটি দেশ অংশ নেবে। অন্যদিকে মহিলাদের ৬টি দেশ খেলবে। পুরুষদের টুর্নামেন্ট ওয়ানডে ফরম্যাটের হবে। মহিলাদের ক্ষেত্রে হবে টি২০। ওই প্রোমোতেই দেখানো হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তান। সে দেশের ক্রিকেটের ঐতিহ্যও তুলে ধরা হয়েছে। লাহোরের শাহি কিলা এবং পাকিস্তানের ট্রাক আর্ট তুলে ধরা হয়েছে ভিডিওয়। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। তারপর প্রকাশ্যে এল আরও একটি ভিডিও। যেখানে দাবি করা হচ্ছে, ভারতে হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি। যদিও এই ভিডিওর সত্যতাও যাচাই করেনি আজকাল ডট ইন।
এটা ঘটনা, ভারত খেলতে যেতে রাজি নয় পাকিস্তানে। হাইব্রিড মডেলে খেলতে চায় ভারত। যা মানতে রাজি নয় পাকিস্তান। এই পরিস্থিতিতে বাবররা নামও তুলে নিতে পারে টুর্নামেন্ট থেকে। এমন সম্ভাবনাও রয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি