বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১৪ নভেম্বর ২০২৪ ০৪ : ৩১Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য এখনও ঝুলে রয়েছে। জট কাটেনি। শেষপর্যন্ত কোথায় অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট, ভারত এবং পাকিস্তান অংশ নেবে কিনা, অনেকগুলো প্রশ্ন রয়েছে। যার উত্তর এখনও খুঁজে চলেছে আইসিসি। চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত সূচিও ঘোষণা করা হয়নি। তবে তার আগেই পাকিস্তানে পৌঁছে গেল ট্রফি। ১৬ নভেম্বর থেকে হবে ট্রফি ট্যুর। পিসিবির এক কর্তা জানান, নর্থ পাকিস্তানের স্কারদু থেকে এই ট্যুর শুরু হবে। যেসব শহরে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ হওয়ার কথা, সেই শহরগুলোতে ঘুরবে ট্রফি। পাকিস্তানে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তারপরই দুই দেশের বোর্ডের মধ্যে একটা তিক্ততা সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই পাকিস্তানে পৌঁছে গেল ট্রফি। চলতি মাসের শুরুতে লাহোরে ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল। কিন্তু বিসিসিআইয়ের সিদ্ধান্তের পর ট্রফি ট্যুর পিছিয়ে দেওয়া হয়। শেষপর্যন্ত ট্রফি দুবাই থেকে ইসলামাবাদ নিয়ে আসেন আইসিসির আধিকারিকরা। ২৪ নভেম্বর পর্যন্ত এই ট্যুর চলবে। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে উত্তেজনা এবং উন্মাদনা বাড়াতেই এই উদ্যোগ। ভারতের পাকিস্তানে না খেলার সিদ্ধান্ত নিয়ে সরকারিভাবে কোনও মন্তব্য করেনি আইসিসি।
এদিকে নিজেদের সিদ্ধান্তে অনড় পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই বিষয় নিয়ে সরকারের দ্বারস্থ হয়েছিল পিসিবি। পাকিস্তান সরকারের নির্দেশ, চ্যাম্পিয়ন্স ট্রফির কোনও ম্যাচ যেন দেশের বাইরে খেলা না হয়। রবিবার পাকিস্তানে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত আইসিসিকে জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। তারপর থেকেই সমস্যার সূত্রপাত। হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব দেওয়া হয়। সেক্ষেত্রে ভারতের সব ম্যাচ দুবাইয়ে রাখা হবে। কিন্তু নিজেদের সিদ্ধান্তে অটুট পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফির কোনও ম্যাচ দেশের বাইরে করতে রাজি নয় পিসিবি। এই মর্মে চিঠি দিয়ে তাঁরা আইসিসিকে জানিয়ে দিয়েছে। কিন্তু ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। সোমবার সূচি ঘোষণার কথা ছিল। কিন্তু বিসিসিআইয়ের সিদ্ধান্তের পর গোটা চিত্র বদলে গিয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি