বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১৪ নভেম্বর ২০২৪ ০৪ : ০৪Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘ চোটের পর মাঠে ফিরেই চার উইকেট। এক বছর পর বল হাতে নেমেই বাজিমাত। বৃহস্পতিবার মধ্যপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে চার উইকেট নেন মহম্মদ সামি। চার স্পেলে মোট ১৯ ওভার বল করেন। ৫৪ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। প্রমাণ করেন, আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য তৈরি তিনি। ভারতীয় দলের জন্য যা খুবই খুশির খবর। বলা বাহুল্য, সামির দিকে নজর রয়েছে বোর্ডের নির্বাচকদের। দ্বিতীয় ইনিংসে একই ছন্দে চোটমুক্ত থেকে তিনি বল করতে পারে কিনা, সেদিকে নজর থাকবে। ম্যাচ শেষে পায়ে ব্যথা বা চোটের জায়গায় ফোলা আছে কিনা পর্যবেক্ষণ করা হবে। সামি সম্পূর্ণ ফিট থাকলে, অস্ট্রেলিয়ায় দ্বিতীয় টেস্টের আগে দলের সঙ্গে যোগ দেবেন। এটা একপ্রকার নিশ্চিত।
১৬ নভেম্বর রঞ্জি ট্রফির খেলা শেষ হবে। প্রয়োজনে প্রথম টেস্ট শুরুর আগেই অস্ট্রেলিয়ায় দলের সঙ্গে যোগ দিতে পারেন তারকা পেসার। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে দু'দিনের একটি দিন-রাতের ম্যাচ খেলার সুযোগ পাবেন। এদিন চার উইকেট তুলে নেওয়ার থেকেও গুরুত্বপূর্ণ সামির ফিটনেস। সেদিকেই নজর থাকবে বোর্ডের। গতবছর ১৯ নভেম্বর শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেন তারকা পেসার। বিশ্বকাপের পরে আর মাঠে নামেননি। গোড়ালির অস্ত্রোপচার হয়। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন দিনের টেস্ট সিরিজে ফেরার কথা ছিল তাঁর। কিন্তু হাঁটু ফুলে যায়। যার ফলে পিছিয়ে যায় প্রত্যাবর্তন। অস্ট্রেলিয়া সফরের জন্য ১৮ জনের দল ঘোষণা হয়ে গেলেও, বোর্ডের মেডিক্যাল এবং স্পোর্টস সায়েন্স দলের হেড ডাক্তার নীতিন প্যাটেল সামিকে ফিট ঘোষণা করা মাত্র তাঁকে অস্ট্রেলিয়া পাঠানো হবে। সামিকে পর্যবেক্ষণ করতে ইন্দোরে উপস্থিত আছেন বোর্ডের নির্বাচক কমিটির সদস্য অজয় রাত্রা। তাঁর ফিডব্যাক অজিত আগরকর, রোহিত শর্মা এবং গৌতম গম্ভীরকে পাঠানো হবে। তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। চার দিনের ম্যাচের পর সামি চোটের জায়গায় আবার ব্যথা অনুভব করেন কিনা, সেদিকেই সবার নজর থাকবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি