মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Makers has revealed the poster of Gargee RoyChowdhury and Rajatava Dutta starrer new bengali movie Balaram Kando

বিনোদন | সমাজের কোন কঠিন সব বিষয় হাসির কম্বলে মুড়ে হাজির করবে গার্গী-রজতাভর 'বলরাম কান্ড'?

Rahul Majumder | | Editor: শ্যামশ্রী সাহা ১৪ নভেম্বর ২০২৪ ০১ : ৪৬Rahul Majumder

 নিজস্ব সংবাদদাতা: মুক্তি পেল গার্গী রায়চৌধুরী- রজতাভ দত্ত অভিনীত মজার ছবি 'বলরাম কান্ড'র পোস্টার। পরিচালনায় সপ্তাশ্ব বসু। বৃহস্পতিবার কলকাতার একটি বিলাসবহুল রেস্তরাঁয় আয়োজন করা হয়েছিল এই পোস্টার লঞ্চ অনুষ্ঠান। 

 

'বলরাম কান্ড'র কেন্দ্রে রয়েছেন তরঙ্গিনী মুখোপাধ্যায় (গার্গী রায় চৌধুরী) এবং কিশোর সান্যাল (রজত দত্ত), যাঁরা বছর ১২ আগেই নিজেদের বিবাহিত জীবনে দাড়ি টেনেছেন। বর্তমানে তাঁদের মেয়ে অবন্তিকা (ঐশ্বর্য সেন) অল্প বয়সেই বিয়ে করার সিদ্ধান্তে বদ্ধপরিকর। এবং সেই সিদ্ধান্ত যে মেয়ের জীবনে দুঃখকে বাড়ি বয়ে আনার সামিল, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই সেই বিষয়ে নিশ্চিত 'তরঙ্গিনী' এবং 'কিশোর'। মেয়েকে সেই 'বিপদ'-এর নৌকা থেকে পা রাখার থেকে বাঁচাতে দীর্ঘ ১২ বছর পরে ফের এক হওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। আর তারপরেই শুরু হয় দমফাটা মজার সব ঘটনা।

 

তবে 'বলরাম কান্ড'কে শুধুই দমফাটা হাসির ছবি বলতে নারাজ গার্গী। তাঁর কথায়, "হাসির মোড়কে অনেক গভীর কথা বলা হয়েছে এই ছবি। সম্পর্কের খুব কঠিন, জটিল কথা মজার মাধ্যমে পেশ করা হয়েছে এই ছবিতে। অসম্ভব প্রাণবন্ত একটা গল্প। এই ছবিতে আমার অভিনীত চরিত্রটি একজন ম্যারেজ কাউন্সিলরের। উপর থেকে ব্যক্তিত্বে গাম্ভীর্য থাকলেও তাঁর রসবোধ কিন্তু তুখোড়। ব্যক্তিগতভাবে, এই বিষয়টা খুব ইন্টারেস্টিং লেগেছে।"

 

একেবারে নিজস্ব ছন্দে রজতাভ দত্ত বললেন, " বেশ কিছু গম্ভীর বিষয়কে মজার কম্বলের তলায় চাপা দিয়ে হাজির করা হয়েছে এই ছবিতে। তার মানে মোটেই এই নয় যে এই ছবি শুধুই হাসাবে। সম্পর্কের সমাজের বেশ কিছু দিকের কথা তুলে ধরা হয়েছে 'বলরাম কান্ড'-এ। যেমন , বাবা-মায়ের এমন সন্তানের প্রতি দায়িত্ব রয়েছে, ঠিক তেমন সন্তানেরও কিন্তু বাবা-মায়ের প্রতি কিছু দায়িত্ব থেকে যায়। আর এই কথাগুলো কিন্তু জ্ঞান হিসাবে একেবারেই পেশ করা হয়নি। মজার মোড়কে হাজির করা হয়েছে। জোর দিয়ে বলছি, এই ছবি বারবার ঘুরে দেখার মতো। আমি নিজে দর্শক হিসাবে কিন্তু অবশ্যই এই ছবি দেখব একাধিকবার। ছবিতে আমার অভিনীত চরিত্রটি কিশোর এক মজার মানুষ। ভুলোমনা অথচ অঙ্কে ওস্তাদ। বিবাহবিচ্ছেদ নিয়ে তাঁর মনে কষ্টের আঁচড়ের ব্যাথা এখনও রয়ে গিয়েছে, সেই দুঃখবিলাসী নয়। খুব রঙিন, রোম্যান্টিক ব্যাপারটাও আছে তাঁর চরিত্রে। দিনের মধ্যে দু'তিনবার রোদচশমা বদলে ফেলে যখন-তখন, এইরকম আর কি... তবে ছবির একেবারে শেষে গিয়ে বোঝা যায়, জীবন সম্পর্কে তার বোধ কতটা প্রবল। আশেপাশের আর পাঁচজন মানুষের থেকে কতটা আলাদা।"

 

পরিচালক সপ্তাশ্ব বসু জানিয়েছেন, 'বলরাম কান্ড' পরিবারের সব সদস্য একসঙ্গে বসে দেখতে পারবেন। পরিচালকের দৃঢ় বিশ্বাস, এ ছবিতে মজা উপভোগ করার পাশাপাশি ভাবনার খোরাকও পাবেন দর্শক। বিশেষত, নয়া প্রজন্ম ও তাঁর আগের প্রজন্মের দর্শক।

 

প্রসঙ্গত, 'বলরাম কান্ড' প্রথম বাংলা ছবি যার সিংহভাগ শুটিং সারা হয়েছে নৈনিতালে। ছবির গল্প লিখেছেন অপালা চৌধুরী ও চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অর্ণব ভৌমিক। ছবির প্রযোজনার দায়িত্ব যৌথভাবে সামলেছে গোল্ডেন ক্রিসেন্ট ফিল্মস, সাই ভিগ্নেশ ফিল্মস ও প্ল্যাটিনাম পিকচার্স। ছবির মুখ্যচরিত্রে অভিনয় করেছেন গার্গী রায় চৌধুরী, রজতাভ দত্ত। পাশাপাশি গুরুত্বপূর্ণ সব ভূমিকায় দেখা যাবে ঐশ্বর্য সেন, আর্য দাশগুপ্ত, অপ্রতিম চট্টোপাধ্যায়, প্রসূন সাহা ও অর্পিতা রায়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া