মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১৪ নভেম্বর ২০২৪ ০১ : ০১Soma Majumder
নিজস্ব প্রতিনিধি: গত আগস্টে রাহুল মজুমদার এবং প্রীতি বিশ্বাসের ঘরে নতুন সদস্য এসেছে। বাবা-মা হয়েছেন তারকা দম্পতি। দেখতে দেখতে মেয়ে আইরার বয়স তিন মাস পেরিয়ে গিয়েছে। তবে এতদিন মেয়ের মুখ প্রকাশ্যে আনেননি তাঁরা। অবশেষে শিশু দিবসের দিন সমাজ মাধ্যমে মেয়েকে সকলের সামনে নিয়ে এলেন রাহুল। একরত্তিকে দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা।
কিছুদিন আগে নতুন গাড়ি কিনেছেন রাহুল৷ সেই গাড়িতে বসেই প্রথমবার মেয়ের সঙ্গে আলাপ করিয়ে দিলেন অভিনেতা। বৃহস্পতিবার নিজের সমাজ মাধ্যম থেকে একটি ছবি পোস্ট করেন তিনি। যেখানে দেখা গিয়েছে, গাড়িতে স্টিয়ারিংয়ের সামনে মেয়েকে ধরে স্নেহের পরশে তাকিয়ে রয়েছেন অভিনেতা। বাবার কোলে খোশমেজাজে রয়েছে একরত্তি। মেয়ের ছবি পোস্ট করে রাহুল লিখেছেন, "হ্যাপি থ্রি মানথস মাই লাভ।"
প্রথম দিন থেকেই রাহুল জানিয়েছিলেন, মেয়ে তাঁর কাছে লক্ষী। আসলে মেয়ে হওয়ার পরই নিজের স্বপ্নের গাড়ি কিনতে পেরেছেন তিনি। ইতিমধ্যে মেয়েকে বেশ কয়েক মাস সময় দিয়ে নতুন কাজেও ফিরছেন রাহুল। ফের দারুণ এক মুখ্য চরিত্রে তাঁকে দেখা যাবে। অভিনেতার কথায়, এই সব কিছুই হচ্ছে মেয়ের জন্য৷
বাবা হওয়ার পর রাহুল জানিয়েছিলেন, একটু বড় হলেই মেয়েকে প্রকাশ্যে নিয়ে আনবেন। তাই এতদিন মেয়েকে নিয়ে দু'একবার পোস্ট করলেও ছোট্ট আইরাকে কখনও সামনে আনেননি তিনি।বাড়িতে মেয়েকে বেশ ভালই সামলাতে পারেন রাহুল। স্ত্রী প্রীতি, মেয়ের সঙ্গে কয়েকটা মাস দারুণ সময় কাটালেন অভিনেতা। এবার কাজে ফেরার পালা।
স্টার জলসার 'হরগৌরী পাইস হোটেল' ধারাবাহিকে শেষবার দেখা গিয়েছিল এই ভিনেতাকে। তবে নিজে থেকেই এই ধারাবাহিক ছেড়ে বেরিয়ে আসেন অভিনেতা। কয়েক মাসের বিরতি নিয়ে ইতিমধ্যেই শুরু করছেন নতুন কাজ৷ আপাতত মেয়েকে সামলে নতুন কাজের প্রস্তুতি তুঙ্গে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি