বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১৪ নভেম্বর ২০২৪ ০০ : ৪৩Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের মেগা নিলামের প্রাক্কালে নিজের দর বাড়িয়ে নিলেন মাহিপাল লোমরোর। রাজস্থানের হয়ে উত্তরাখণ্ডের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে দুর্ধর্ষ ট্রিপল সেঞ্চুরি করলেন বিরাট কোহলির দলের প্রাক্তন ক্রিকেটার। বৃহস্পতিবার দেরাদুনের অভিমন্যু ক্রিকেট অ্যাকাডেমিতে ৩৫৭ বলে তিনশো রান সম্পূর্ণ করেন লোমরোর। ১৩টি ছক্কা এবং ২৫টি বাউন্ডারি মারেন। এলিট গ্রুপ বি রঞ্জি ট্রফির পঞ্চম রাউন্ডে এই নজির গড়েন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রাক্তন ক্রিকেটার। ৩০০ রানে অপরাজিত থাকেন। প্রথম ইনিংসে ৭ উইকেটে ৬৬০ রান করে রাজস্থান। আকাশ চোপড়ার পর রাজস্থানের হয়ে দ্বিতীয় ব্যাটার হিসেবে ট্রিপল সেঞ্চুরি করলেন ২৪ বছরের ক্রিকেটার।
রঞ্জি ট্রফিতে দারুণ ফর্মে আছেন লোমরোর। ইতিমধ্যেই চার ম্যাচে রাজস্থানের হয়ে ৫২৯ রান করে ফেলেছেন। আইপিএলের পর ঘরের মাঠে পুদুচেরির বিরুদ্ধে প্রথমবার নামেন। তবে রান পাননি। তারপর হিমাচলের বিরুদ্ধে ৯৯ রান করেন। চলতি সপ্তাহের শুরুতে হায়দরাবাদের বিরুদ্ধে মরশুমের প্রথম শতরান তুলে নেন। এই ইনিংস আইপিএলের মেগা নিলামে তাঁর দর নিঃসন্দেহে বাড়াবে। বাঁ হাতি ব্যাটারকে এবার ছেড়ে দিয়েছে আরসিবি। ২০২২ থেকে ২০২৪ পর্যন্ত বেঙ্গালুরুতে ছিলেন তিনি। গত আইপিএলে ১০ ম্যাচে ১২৫ রান করেন। স্ট্রাইক রেট ১৮৩.৮২। এর আগে চার বছর রাজস্থান রয়্যালসে খেলেন লোমরোর। কিন্তু সাফল্য পাননি। ২৪ এবং ২৫ নভেম্বর জেড্ডায় বড় দরের অপেক্ষায় থাকবেন কোহলির এককালীন সতীর্থ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি