মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | বাংলা ভাষার ধ্রুপদী মুকুটপ্রাপ্তি, উদযাপনে অভিনব আয়োজন 'ছায়ানট'-এর 

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ১৪ নভেম্বর ২০২৪ ০০ : ২৪Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: সম্প্রতি ধ্রুপদী ভাষার মর্যাদা পেয়েছে বাংলা ভাষা। মারাঠি, পালি, প্রাকৃত, অসমীয়ার সঙ্গে বাংলাকেও ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে কেন্দ্র। বর্তমানে এই তালিকায় জায়গা পাওয়া ভাষার সংখ্যা দাঁড়িয়েছে ১১। যা আগে ছিল ৬। এই তালিকায় আগে ছিল তামিল, সংস্কৃত, তেলেগু, কন্নড়, মালায়লম এবং ওড়িয়া। 

 

বাংলা ভাষা 'ধ্রুপদী' ভাষার মর্যাদা পাওয়ায় স্বভাবতই খুশি বাংলাভাষী মানুষেরা। সেই উপলক্ষ্যে গত ৮ নভেম্বর দক্ষিণ কলকাতার একটি ক্যাফেতে ছায়ানট (কলকাতা) দলের আয়োজন করেছিল 'মোদের গরব, মোদের আশা/ আ-মরি বাংলা ভাষা' নামক এক অনুষ্ঠান।

 

 

অনুষ্ঠানটির পরিকল্পনা ও পরিচালনার দায়িত্বে ছিলেন 'ছায়ানট'-এর সভাপতি সোমঋতা মল্লিক। অনুষ্ঠানের শুরুতেই ছিল এক বিশেষ আলোচনা সভা। তাতে অংশগ্রহণ করেন, ড. স্বাতী গুহ, অধিকর্তা, ইন্সটিটিউট অফ ল্যাঙ্গুয়েজ স্টাডিজ অ্যান্ড রিসার্চ (আইএলএসআর), কলকাতা, অধ্যাপক অমিতাভ দাস

(স্কুল অফ লিঙ্গুস্টিক স্টাডিজ, ইন্সটিটিউট অফ ল্যাঙ্গুয়েজ স্টাডিজ অ্যান্ড রিসার্চ (আইএলএসআর), কলকাতা এবং ড. রাজীব চক্রবর্তী, (লিঙ্গুইস্ট ইন্সটিটিউট অফ ল্যাঙ্গুয়েজ স্টাডিজ অ্যান্ড রিসার্চ (আইএলএসআর), কলকাতা। 

 

এই পর্বে সঞ্চালনার দায়িত্বে ছিলেন রয় চৌধুরী। বাংলা ভাষা কীভাবে ধ্রুপদী ভাষার মর্যাদা পেল সেই নিয়ে বিস্তারিত আলোচনা চলে। এবং সেই তথ্যসমৃদ্ধ আলোচনায় দর্শকদের স্বতস্ফূর্তঃ অংশগ্রহণ অনুষ্ঠানকে অন্য মাত্রা দেয়।

 

বাংলা ভাষার উদযাপনমূলক এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান তথা 'পুবের কলম' পত্রিকার সম্পাদক আহমদ হাসান ইমরান। দীর্ঘদিন বাংলা ভাষাকে কাজের মাধ্যম হিসাবে নির্বাচন করার জন্য ৪ জন বিশিষ্ট ব্যক্তিকে সংবর্ধিত করে 'ছায়ানট'। তাঁরা হলেন- লেখক ও প্রতিবিম্ব পত্রিকার সম্পাদক প্রশান্ত মাজী, বাচিকশিল্পী তথা রেডিও ব্যক্তিত্ব রাজা দাস, ক্যুইজ মাস্টার দেবাশীষ সরকার এবং 'শব্দবাজি'র প্রতিষ্ঠাতা রয় চৌধুরী সম্মানিত হন এই সন্ধ্যায়।

 

'বাংলা' ভাষা নিয়ে বিভিন্ন কবির লেখা কবিতা আবৃত্তি করেন ছায়ানটের বাচিকশিল্পীরা। কবিতা আবৃত্তিতে অংশগ্রহণ করেন স্বপ্নিকা দাস রায়, স্বর্ণিকা দাস রায়, তিস্তা দে, অরণ্য স্পন্দন ভদ্র, সুকন্যা রায়, দেবযানী বিশ্বাস, সুজল দত্ত, ইন্দ্রাণী লাহিড়ী, দেবলীনা চৌধুরী, সৃজিতা ঘোষ, সোনালী সাহা চৌধুরী, অভিদীপ্তা পাল, সোহালিয়া সিং, শ্রীকান্ত গোস্বামী, অনিন্দিতা ঘোষ এবং মৌমিতা ঘোষ। এবং অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসাবে ছিল বাংলা শব্দের মজাদার খেলার অনুষ্ঠান 'শব্দবাজি'। অনুষ্ঠান শেষে অরিন্দম সাহা সরদার পরিচালিত 'একটি তরবারির রূপকথা' (স্বল্পদৈর্ঘ্যের কথাচিত্র) প্রদর্শিত হয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া