মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Bengali actress Lahoma Bhattacharyya got hospitalised after suffering a leg injury

বিনোদন | Exclusive: ঊষা উত্থুপের গানের শুটিংয়ে গুরুতর আহত, অভিনেত্রী লহমা ভট্টাচার্য জানালেন ঠিক কী হয়েছিল সেটে?

Rahul Majumder | | Editor: শ্যামশ্রী সাহা ১৪ নভেম্বর ২০২৪ ২০ : ১৫Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: হাসপাতালে ভর্তি অভিনেত্রী লহমা ভট্টাচার্য। প্রতিম ডি গুপ্তর আগামী ছবি গত মঙ্গলবার 'চালচিত্র'র একটি বিশেষ গানের শুটিং চলাকালীন বড়সড় চোট পেয়েছেন তিনি। তার জেরেই হয়েছে অস্ত্রোপচার। 'চালচিত্র'-এর ওই গানের শুটিংয়ে লহমা ছাড়াও ছিলেন টোটা রায়চৌধুরী এবং 'গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' ছবিখ্যাত অভিনেতা শান্তনু মহেশ্বরী। 

 

সমাজমাধ্যমে হাসপাতাল থেকেই একটি ছবি পোস্ট করেছেন লহমা। স্যালাইন লাগানো হাতের ছবি।সঙ্গে লিখেছেন, ‘‘সেটে দিনটা কী ভাবে পরিকল্পনা করেছিলাম, কিন্তু দুর্ঘটনা ঘটতেই পারে। অস্ত্রোপচার হয়ে গিয়েছে এবং আমি ভালই আছি।’’

 

'চালচিত্র'-এক জ্যাজ-গায়িকা হিসাবে দেখা যাবে। এই ছবিতে লহমার চরিত্রটি ছোট্ট হলেও কম গুরুত্বপূর্ণ নয়। ঊষা উত্থুপের গাওয়া সেই গান-ই শোনা যাবে লহমার কন্ঠে। সেই জ্যাজ গানের শুটিং চলছিল গত মঙ্গলবার।

 

আজকাল ডট ইন-কে অভিনেত্রী জানালেন, শুটিংয়ে এই গানের-ই সুরে তাঁর সঙ্গে পা মিলিয়েছিলেন শান্তুনু। তখনই ঘটে দুর্ঘটনা। আচমকা শান্তুনুর পা অসাবধানতাবশত বেশ জোরেই গিয়ে পড়ে লহমার পায়ের উপর। নিমিষে থেঁতলে যায় অভিনেত্রীর ডান পায়ের বুড়ো আঙ্গুলের নখ। কিছুটা ভেঙে বেরিয়ে আসে, বাকিটা বিপজ্জনকভাবে ঢুকে যায় মাংসের ভিতরে। মুহূর্তে শুরু হয়ে যায় রক্তপাত। তাতে অবশ্য শুটিং থামাননি তিনি। কেন? লহমার কথায়, "আগে থেকে সবার ডেট নেওয়া ছিল। মুম্বই থেকে নৃত্য নির্দেশক ও অনেক শিল্পীরা এসেছিলেন। আমি শুটিং বন্ধ করে দিলে শুটিংয়ের খুব ক্ষতি হত। আর দুর্ঘটনা তো কাজ করতে গিয়ে হতেই পারে। এর থেকেও বড় কিছু হতে পারত, কিন্তু তা যখন হয়নি তাই কাজ বন্ধ করার কোনও ভাবনাই মাথায় অসেনি। প্রাথমিক চিকিৎসা করে বাকি শুটিং শেষ করেছিলাম। তারপরেই হাসপাতালে ছুটেছিলাম।"

 

এখন কেমন আছেন 'রাবণ'-এর নায়িকা? ফোনের ওপার থেকে আলতো হেসে তিনি বলে উঠলেন, " বুধবার অস্ত্রোপচার হয়েছে। সামান্য ব্যাথা তো রয়েইছে। বুড়ো আঙুল ছাড়াও পায়ের অন্য দুটো আঙ্গুলেও চোট লেগেছে। তবে ড্রেসিং যেভাবে করা হয়েছে, মনে হচ্ছে ব্যান্ডেজ বাঁধা কোনও মমির পা! সামান্য যন্ত্রণা রয়েছে, তবে আগের থেকে ভাল আছি। আজকেই বাড়ি যেতে পারব। তবে বাড়ি গিয়েও ছুটি নেই। দু'সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে থাকার নির্দেশ দিয়েছেন চিকিৎসক।"

 

মানবেন তো সেই নির্দেশ? দুষ্টু হেসে এক লহমায় অভিনেত্রীর জবাব, "এই একই প্রশ্নটা আমার মা-বাবাও করছেন সমানে। পুরোপুরি কথা দিতে পারছি না। তবে চেষ্টা করব যতটা সম্ভব এই নির্দেশ মানা যায়।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া