বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ১৪ নভেম্বর ২০২৪ ২০ : ২০Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: তিন নম্বরে ব্যাট করতে নামেন সূর্যকুমার যাদব। কিন্তু সেঞ্চুরিয়নে তিনে সূর্য না নেমে পঠালেন তিলক বার্মাকে। তার পরের ঘটনা ইতিহাস। তিলক বার্মা প্রথম সেঞ্চুরি পেলেন প্রয়াত নেলসন ম্যান্ডেলার দেশে।
কিন্তু তিনে কেন নামলেন তিলক? সূর্যকুমার যাদবই বা কেন নিজের জায়গা ছেড়ে দিলেন? খবরের ভিতরের খবর জানালেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি বলেন, ''তিলক বার্মা সম্পর্কে আমি আর কী বলতে পারি! আমার ঘরে এসে অনুরোধ করল আমাকে তিন নম্বরে ব্যাট করার একটা সুযোগ দাও।'' তরুণ ক্রিকেটারের কাছ থেকে এমন অনুরোধ শোনার পরে সূর্য তাঁকে তিনে নামারই অনুমতি দেন। সূর্য বলছেন, ''আমি বলেছিলাম যাও নিজেকে প্রমাণ কর। তিলকের জন্য এবং ওর পরিবারের জন্য আমি খুব খুশি। ও নিতে ব্যাট করতে চেয়েছিল। সুযোগ পেয়ে নিজেকে প্রমাণও করেছে।'' সূর্যকুমার নিজের তিন নম্বর ছেড়ে দেন অনুজ তিলকের জন্য।
প্রথম দুটো টি-টোয়েন্টিতে চার নম্বরে ব্যাট করতে নেমেছিলেন তিলক। বড় রান পাননি। প্রথম ম্যাচে করেন ৩৩। দ্বিতীয় ম্যাচে ২০। কিন্তু তৃতীয় ম্যাচে তিলক বার্মা একাই ভারতকে পৌঁছে দেন রানের শৃঙ্গে। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ডারবানে ভারত ২১৮ রান করেছিল। সেঞ্চুরিয়নে নতুন কীর্তি গড়ল ভারত। ভারতের টি-টোয়েন্টি দলে আগামী দিনেও তিলক তিনেই ব্যাট করতে নামবেন বলে জানান সূর্য।
তিলক ৫৬ বলে ১০৭ রান করে অপরাজিত থাকেন। শূন্য রানে এক উইকেট হারানোর পরে ভারত যে পাহাড়প্রমাণ রান তুলতে পারে, তা অতি বড় ভারত সমর্থকও বিশ্বাস করতে পারেননি। কিন্তু তিলক বার্মা অন্য কিছু ভেবেছিলেন। ২১০ রানের কাছে দলকে পৌঁছে দিতে চেয়েছিলেন। ভারত করে ২১৯ রান। রান তাড়া করতে নেমে প্রোটিয়া ব্রিগেড থামে ২০৮ রানে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি