বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ১৪ নভেম্বর ২০২৪ ১৯ : ৪১Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: ২০১০ সালের বিশ্বকাপে জাবুলানি বল সামলাতে হিমশিম খেয়ে যাওয়ার অবস্থা হয়ছিল ফুটবলারদের। সেখানে উরুগুয়ের তারকা ফুটবলার দিয়েগো ফোরলান কথা বলান জাবুলানি বলকে। সে বারের বিশ্বকাপে সোনার বল পেয়েছিলেন ফোরলান।
সেই ফোরলান বুট জোড়া তুলে রেখেছেন বহুদিন হল। এখন ফুটবলের পরিবর্তে তিনি হাতে তুলে নিয়েছেন র্যাকেট। পেশাদার টেনিস খেলোয়াড় হওয়ার ইচ্ছা বিশ্বখ্যাত ফুটবলারের। কিন্তু পেশাদার টেনিসে শুরুটা ভাল হল না উরুগুয়ান তারকার। অভিষেক ম্যাচে ফোরলানের র্যাকেট গিটার হয়ে বাজল না।
আর্জেন্টিনার ফেডেরিকো কোরিয়ার সঙ্গে জুটি বেঁধে নেমেছিলেন ফোরলান। কিন্তু আর্জেন্টাইন-উরুগুয়ান জুটি ৬-১, ৬-২-এ হার মানেন বরিস অ্যারিয়াস ও ফেডেরিকো জেবালোসের কাছে। এটিপির দ্বিতীয় সারির চ্যালেঞ্জ ট্যুর দিয়েই পেশাদার টেনিস জগতে অভিষেক ঘটে ফোরলানের।
A Golden Entrance ✨
— ATP Challenger Tour (@ATPChallenger) November 14, 2024
Diego Forlan arrives in style and the stadium erupts!
Watch live ➡️ https://t.co/zdmegU414m #ATPChallenger | @DiegoForlan7 pic.twitter.com/oSdLDTWalk
শুরুর দিকে নেটের সামনে কিছু ঝলক দেখান তিনি। জোরে মারতে গিয়ে ভুলও করে ফেলেন। টেনিস কোর্টে দারুণ সমর্থন পান উরুগুয়ের প্রাক্তন ফুটবল তারকা। দর্শকরা 'ওলে, ওলে' বলে উৎসাহ দিয়ে যান। খেলার শেষে উপস্থিত দর্শকদের ধন্যবাদ জানিয়ে ফোরলান বলেন, ''আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্য়বাদ।''
গত পাঁচ বছরে ফোরলান মন্টিভিডিওতে প্রায় চল্লিশের বেশি অ্যামেচার টেনিস টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেন। সেই কারণে উরুগুয়ের সবথেকে বড় পেশাদার টেনিস টুর্নামেন্টে খেলার আমন্ত্রণ পান।
প্রয়াত নেলসন ম্যান্ডেলার দেশে জাবুলানি বল নিয়ন্ত্রণ করেছিলেন দারুণ দক্ষতায়। র্যাকেট হাতে কিন্তু সেই দক্ষতা দেখাতে পারলেন না উরুগুয়ের প্রাক্তন তারকা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি