বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ১৪ নভেম্বর ২০২৪ ১৯ : ৩৯Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘ এক বছর পর বাইশ গজে প্রত্যাবর্তন। আর প্রত্যাবর্তনেই চার উইকেট নিয়ে সাড়া ফেলে দিলেন মহম্মদ সামি। গত বছর নভেম্বরে বিশ্বকাপ ফাইনালের পর আর বাইশ গজে দেখা যায়নি সামিকে। গোড়ালির চোট, অস্ত্রোপচার তারপর রিহ্যাব। অবশেষে এক বছর পর রনজিতে বাংলার হয়ে মাঠে নামলেন সামি।
ইন্দোরে চলছে বাংলা–মধ্যপ্রদেশ রনজি ম্যাচ। বুধবার ম্যাচের প্রথম দিন মাত্র ২২৮ রানের গুটিয়ে গিয়েছিল বাংলা। এরপর ব্যাট করতে নামে মধ্যপ্রদেশ। ১০ ওভার হাত ঘুরিয়েও প্রথম দিন কোনও উইকেট পাননি সামি। কিন্তু দ্বিতীয় দিন একেবারে স্বমহিমায়। নিলেন চার উইকেট। হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে সামি। মধ্যপ্রদেশের দ্বিতীয় ইনিংসে নিজের প্রথম বলে উইকেট পেলেই হ্যাটট্রিক করে ফেলবেন বাংলার এই পেসার।
মূলত সামির জন্যই মধ্যপ্রদেশ ধসে গেল ১৬৭ রানে। বাংলা এগিয়ে গেল ৬১ রানে। এদিন সামির প্রথম শিকার মধ্যপ্রদেশের অধিনায়ক শুভম শর্মা। এর পর বোল্ড করে দেন সারাংশ জৈনকে। পরের দিকে দুই টেলএন্ডার কুমার কার্তিকেয় এবং কুলবন্ত খেজরোলিয়াকে পর পর দু’বলে ফিরিয়ে দিয়ে হ্যাটট্রিকের সামনে সামি। ১৯ ওভার হাত ঘুরিয়ে সামি ৫৪ রানে ৪ উইকেট নিয়েছেন।
প্রসঙ্গত, ২০১৮ সালের পর ফের রনজি খেলছেন সামি। মধ্যপ্রদেশ ম্যাচে সামি ফুল রান আপে বল করেননি। তবে অস্বস্তি যে হচ্ছে, এটাও বোঝা যায়নি। ১৭ মাস পর ফের লাল বলের ক্রিকেট খেলতে নামলেন সামি। প্রথম বার ভাই মহম্মদ কাইফের সঙ্গে জুটি বেঁধে নতুন বলে আক্রমণও শুরু করেন তিনি। আর চার উইকেট নিয়ে বিসিসিআইকে বার্তাও দিয়ে রাখলেন। সঙ্গে বার্তা দিলেন আইপিএল ফ্রাঞ্চাইজিগুলিকেও। সামনেই যে নিলাম।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি