বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ১৪ নভেম্বর ২০২৪ ১৯ : ০৪Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: আইপিএল মেগা নিলামের আগে নিজের দক্ষতা দেখালেন মার্কো ইয়ানসেন। জেদ্দায় হতে চলা আইপিএলের মেগা নিলামে তাঁর দর চড়তে পারে।
ম্যাচ যখন দক্ষিণ আফ্রিকা শিবিরের প্রায় হাতের বাইরে চলে যাচ্ছে, ঠিক তখনই ব্যাট হাতে ইয়ানসেনের আগমন। শেষমেশ দক্ষিণ আফ্রিকা ১১ রানে ম্যাচ পরাস্ত হল ঠিকই কিন্তু ইয়ানসেন না থাকলে ভারতের ২১৯ রানের কাছাকাছিও পৌঁছতে পারত না প্রোটিয়া ব্রিগেড।
মাত্র ১৭ বলে ৫৪ রান করেন ইয়ানসেন। ভারতের বিরুদ্ধে নতুন নজির গড়েন তিনি। ১৬ বলে পঞ্চাশ করে দ্রুততম অর্ধশত রান করেন প্রোটিয়া ক্রিকেটার। চারটি বাউন্ডারি ও পাঁচটি ছক্কায় সাজানো ছিল তাঁর ইনিংস। ইয়ানসেনের বিস্ফোরক ব্যাটিং ভারতীয় দলকে চাপে ফেলে দিয়েছিল। শেষ ওভারে অর্শদীপ সিং মাথা ঠান্ডা রেখে ভারতকে জিতিয়ে দেন।
ইয়ানসেনের মারমুখী ব্যাটিং দেখে ডেল স্টেইন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ''মার্কো ইয়ানসেন। দশ কোটির প্লেয়ার।''
Marco Jansen
— Dale Steyn (@DaleSteyn62) November 13, 2024
A 10 crore player?
I’d say so.
সানরাইজার্স হায়দরাবাদ ছেড়ে দিয়েছে ইয়ানসেনকে। নিলামে প্রোটিয়া তারকাকে নেওয়ার জন্য ঝাঁপাবে অন্য ফ্র্যাঞ্চাইজিগুলো একথা বলে দেওয়াই যায়।
এই মুহূর্তে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারত ২-১-এ এগিয়ে রয়েছে। শেষ ম্যাচটি জিতে সিরিজে সমতা ফেরানোর মরিয়া একটা চেষ্টা করবে প্রোটিয়া ব্রিগেড। তবে ভারত আরও শক্তিশালী হয়ে নামার অঙ্গীকার করছে ওয়ান্ডারার্সে। সেঞ্চুরিয়নে ভারত সর্বোচ্চ টি-টোয়েন্টি রান করার রেকর্ড গড়েছে। ভেঙে দিয়েছে ১৭ বছর আগের রেকর্ড। সৌজন্যে তিলক বার্মা। ওয়ান্ডারার্সে তিলক কী করেন সেটাই দেখতে চান ভারতের ভক্তরা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি