শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৪ নভেম্বর ২০২৪ ১৮ : ৪০Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: ২০১৮ সালের ১৪ নভেম্বর সাত পাকে বাঁধা পড়েছিলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহ। ইতালির লেক কোমোতে বসেছিল বিয়ের আসর। অনুরাগীরা ভালবেসে সেই বিয়ের নামকরণ করেছিলেন ‘রূপকথার বিয়ে’। চলতি বছরের বৃহস্পতিবার ছয়ে বছর পূর্ণ করল তাঁদের বিয়ের বয়স। তবে এ বছরের রণবীর-দীপিকার বিবাহবার্ষিকী বিশেষ। কারণ, গত সেপ্টেম্বরে তাঁদের ঘরে এসেছে প্রথম সন্তান দুয়া। অন এবং অফ-স্ক্রিনের এই জনপ্রিয় জুটির বিবাহ বার্ষিকীতে আসুন জানা যাক, রণবীরের কোন গুণ দেখে তাঁকে নিজের হৃদয় সঁপে দিয়েছিলেন দীপিকা।
২০২৩-এর জনপ্রিয় চ্যাট শো-এ জুটিতে হাজির হয়েছিলেন রণবীর-দীপিকা। সেখানেই নিজেদের বিয়ের ভিডিওর বিশেষ কিছু অংশ সর্বসমক্ষে আনেন তাঁরা। সাকুল্যে চার মিনিটের সেই ভিডিওতে দীপিকাকে বলতে শোনা যায় কেন তিনি রণবীরের প্রতি আকৃষ্ট হয়েছিলেন এবং কেন-ই বা তাঁর প্রেমে পড়েছিলেন তিনি। অভিনেত্রীর কথায়, “রণবীরের ভিতরে থাকা সেই মানুষটার প্রতি আমি প্রেমে পড়েছিলাম যার সঙ্গে বাইরের পৃথিবীর পরিচয় নেই। রণবীরের সেই দিকগুলোর সমন্ধে ওয়াকিবহাল নন প্রায় কেউই। রণবীরের ব্যক্তিত্বের একটি সম্পূর্ণ অন্য দিক রয়েছে। সেই দিকটা খুব শান্ত, ধীর-স্থির, এতটুকুও ছটফটে নয়। এবং ভীষণ বুদ্ধিদীপ্ত। রণবীর একজন অত্যন্ত সংবেদনশীল মানুষ। ও যে আবেগ লুকিয়ে না রেখে কেঁদে ফেলে, এই বিষয়টা আমার মন ছুঁয়ে যায় প্রতিবার। ভীষণ দিলখোলা একজন মানুষ রণবীর!”
প্রসঙ্গত, ২০১৩ সালের সঞ্জয় লীলা বনশালির ‘গোলিয়োঁ কি রাসলীলা রামলীলা’ ছবিতে প্রথম একসঙ্গে কাজ করেন রণবীর এবং দীপিকা। সেখান থেকে তাঁদের আলাপ গড়ায় প্রেমে। এরপর বাজিরাও মাস্তানি এবং পদ্মাবত। তারপরেই সাত পাকে বাঁধা পড়েছিলেন তাঁরা। এদিন বুধবার বিবাহ বার্ষিকীর সকালে সমাজমাধ্যমে অভিনব কায়দায় দীপিকাকে শুভেচ্ছা জানিয়েছেন রণবীর। ভাগ করে নিলেন দীপিকার ১৪টি ছবি এবং একটি ভিডিয়ো। সেখানে কোথাও নেই তিনি। শুধুই দীপিকা এবং দীপিকা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি