বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ১৪ নভেম্বর ২০২৪ ১৭ : ৩৩Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অনিশ্চয়তা এখনও জারি রয়েছে। কেন্দ্র সরকারের অনুমতি না মেলায় বিসিসিআই জানিয়ে দিয়েছে, পাকিস্তানে ভারতীয় দল খেলতে যাবে না। আইসিসির মাধ্যমে তা পাকিস্তান ক্রিকেট বোর্ডকে জানিয়েছে বিসিসিআই। তবে পিসিবি জানিয়েছে, এটা লিখিত আকারে জানাতে হবে। পাশাপাশি হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন হলে খেলতে রাজি বলে জানিয়েছে ভারত। সেক্ষেত্রে ভারত চায় দুবাইয়ে খেলতে। কিন্তু পিসিবি তাতে রাজি নয়। তারা চাইছে পাকিস্তানেই পুরো টুর্নামেন্ট আয়োজন করতে।
প্রসঙ্গত, ২০১২–১৩ মরসুমে শেষবার দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল ভারত–পাকিস্তান। তারপর থেকে আইসিসি কিংবা এশিয়া কাপ ছাড়া দু’দল আর মুখোমুখি হয় না।
সূত্রের খবর, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে পাকিস্তান যদি সুর নরম না করে তা হলে আইসিসির অনুদান থেকে বঞ্ছিত হতে পারে পিসিবি। আর পাকিস্তান যদি টুর্নামেন্ট থেকে নাম তুলে নেয় বা টুর্নামেন্ট অন্য কোনও দেশে চলে যায়, সেক্ষেত্রে হোস্টিং রাইটস হিসেবে পিসিবির যে টাকা পাওয়ার কথা তা পাবে না। সেই অঙ্কটা প্রায় ৫০ কোটি টাকার উপরে। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করার জন্য নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে করাচি, রাওয়ালপিন্ডি ও লাহোরকে। তার জন্য ভাল টাকা খরচ হয়েছে। তাই পাকিস্তান থেকে টুর্নামেন্ট সরে গেলে বিরাট ক্ষতির মুখে পড়বে পিসিবি।
পিসিবির তরফে আইসিসিকে নিরাপত্তা নিয়ে চিন্তা না করতে বলা হয়েছে। উদাহরণ স্বরূপ বলা হয়েছে, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড সিরিজ তারা সুষ্ঠুভাবে সম্পন্ন করেছে। সূত্রের খবর, আইসিসি এখন অন্য দলগুলির সঙ্গেও কথা বলছে। মোদ্দা কথা, পাকিস্তান কোনওভাবেই চাইছে না টুর্নামেন্ট সরে যাক। কিন্তু পরিস্থিতিই তা ভাবতে বাধ্য করছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি