বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ১৪ নভেম্বর ২০২৪ ১৫ : ২৮Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: ওয়াকায় ক্লোজড ডোর অনুশীলন করছে টিম ইন্ডিয়া। মঙ্গলবার থেকেই শুরু হয়েছে অনুশীলন। সেখানে সাধরণ মানুষ থেকে মিডিয়ার প্রবেশাধিকার নেই। এমনকী মাঠকর্মীদেরও বলা হয়েছে, ক্রিকেটাররা মাঠে থাকাকালীন কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। অর্থাৎ ফটো তোলাও নিষিদ্ধ। এই বিষয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে অস্ট্রেলিয়ার মিডিয়া। আর এরপরেই বিসিসিআই জানিয়ে দিয়েছে, এমন কোনও নির্দেশ দেওয়া হয়নি দলকে। এরপরই টিম ম্যানেজমেন্টের তরফে জানানো হয়েছে, শুক্র থেকে রবি এই তিন দিন ক্রিকেটারদের অনুশীলন দেখার অনুমতি মিলবে।
ভারত এ দলের বিরুদ্ধে ওয়াকায় একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন বিরাটরা। এদিকে ওয়াকায় চলছে নির্মাণকাজ। অস্ট্রেলিয়ান মিডিয়া বুধবার দাবি করে, নির্মাণকর্মীদের ইমেল করে স্টেডিয়াম কর্তৃপক্ষ নাকি জানিয়েছে, ভারতীয়দের অনুশীলন দেখা। ছবি তোলা কিংবা অনুশীলনের সময় ড্রোন ওড়ানো যাবে না।
ওই ইমেলকে উদ্ধৃত করে অস্ট্রেলিয়ান মিডিয়া দাবি করেছে, ‘১২ থেকে ১৭ নভেম্বর ওয়াকায় অনুশীলন করবে ভারত ও ভারত এ দল। অনুশীলন চলাকালীন ফটো তোলা, ড্রোন ওড়ানো নিষিদ্ধ করা হয়েছে। ভিডিও করার ক্ষেত্রেও রয়েছে নিষেধাজ্ঞা।’
ওই মিডিয়ার দাবি, ‘শুক্র থেকে রবি পর্যন্ত ভারতের অনুশীলন ম্যাচ রয়েছে। তাই ভারতীয় দলকে সেন্টার উইকেটে অনুশীলনের অনুমতি দেওয়া হয়েছে। আর পর্যটকদের ঢুকতে দেওয়া হচ্ছে না।’
যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে, এরকম কোনও নির্দেশ দেওয়া হয়নি। এমনকী ভারত বা ভারত এ দলের থেকেও এরকম কোনও অনুরোধ আসেনি। বিসিসিআই জানিয়েছে, অনুশীলন সবাই দেখতে পারেন। ভারত ও অস্ট্রেলিয়া মিডিয়া যতক্ষণ খুশি মাঠে থাকতেই পারে। কোনও নিষেধাজ্ঞা এখনও অবধি জারি করা হয়নি।
প্রসঙ্গত, বুধবার গোটা ভারতীয় দলই ছিল অনুশীলনে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি