বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ১৩ নভেম্বর ২০২৪ ০৪ : ১১Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: যত কাণ্ড দক্ষিণ আফ্রিকায়। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ডারবানে ২১৮ রান করেছিল ভারত। সেই ম্যাচে যুবরাজ সিং স্টুয়ার্ট ব্রডকে ছ' বলে ছ'টি ছক্কা হাঁকিয়েছিলেন। এতদিন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ডারবানের সেই ২১৮-ই ছিল সর্বোচ্চ।
সেঞ্চুরিয়নে ভারত ছাপিয়ে গেল ১৭ বছর আগের সেই স্কোরকেও। সেঞ্চুরিয়নে সেঞ্চুরি হাঁকালেন তিলক বার্মা। তাঁর জন্যই ভারত পৌঁছে গেল ২১৯ রানে। এবার থেকে এটাই সর্বোচ্চ রান ভারতের।
টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় দক্ষিণ আফ্রিকা। শূন্য রানে এক উইকেট চলে যায় ভারতের। সেখান থেকে যে ভারত ২১৯-এ পৌঁছবে তা কেউ কল্পনাও করেননি। একমাত্র তিলক বার্মাই বোধহয় অন্যরকম কিছু ভেবেছিলেন। তিন নম্বর পজিশনে নামেন অধিনায়ক সূর্যকুমার যাদব। কিন্তু এদিন অধিনায়ক তিলককে পাঠান তিনে। তার পর চলল তিলকের দাপট। তিনি এবং অভিষেক শর্মা ১০৭ রান জোড়েন। অভিষেক নিজে ২৫ বলে ৫০ রান করেন।
তিলককে তিনে পাঠিয়ে যে ভুল হয়নি, তার প্রমাণ দেন এই তরুণ ব্যাটার। টি-টোয়েন্টি ফরম্যাটে তিলক দ্বিতীয় কনিষ্ঠ ভারতীয় ব্যাটার যিনি সেঞ্চুরি হাঁকালেন। তাঁর আগে রয়েছেন কেবল যশস্বী জয়সওয়াল।
অভিষেক শর্মা ফিরে যাওয়ার পরে সূর্যকুমার যাদবও (১) দ্রুত আউট হন। বেশিক্ষণ টেকেননি হার্দিক পাণ্ডিয়া (১৮)। ৪ উইকেটে ১৩২ হয়ে যায় ভারত। কিন্তু অন্যপ্রান্তে ছিলেন তিলক। তিনি শুরু করেন প্রলয়। কখনও সঙ্গী হিসেবে পান রিঙ্কু সিংকে, কখনও অভিষেক হওয়া রামনদীপকে। তিলক বার্মা থামবার বান্দা নন।
৫৬ বলে ১০৭ রানে অপরাজিত থাকেন তিলক। ৮টি বাউন্ডারি ও ৭টি ছক্কা মারেন তিনি। নিজের ইনিংস প্রসঙ্গে তিলক বলেন, ''খুব খুশি আমি। দীর্ঘদিন ধরে এই মুহূর্তটারই অপেক্ষায় ছিলাম। চোট সারিয়ে ফিরে এসে সেঞ্চুরি করা অবিশ্বাস্য ব্যাপার। শুরুতে চ্যালেঞ্জিং ছিল। পরের দিকে উইকেট সহজ হয়ে যায়। আমি আর অভিষেক চাপে ছিলাম। আমাদের পার্টনারশিপটার খুব দরকার ছিল। আমরা ২০০-২১০ রান করার কথা ভাবছিলাম। আমাদের স্পিনাররা ভাল বল করছে। ওদের হাতে রানের পুঁজি থাকলে আরও ভাল বল করবে। ম্যাচটা আমরা জিতব।''
ভারত করল পাহাড়প্রমাণ ২১৯ রান। ডারবানের যুবিকে সেঞ্চুরিয়নে মনে করালেন বাঁ হাতি তিলক।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি