বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Four people destroyed 10 years of my son's life, says Sanju's father

খেলা | 'ওরা আমার ছেলের ১০ বছর নষ্ট করেছে', ধোনি-কোহলি-রোহিতের বিরুদ্ধে বিস্ফোরক সঞ্জুর বাবা

KM | ১৩ নভেম্বর ২০২৪ ০৩ : ০৫Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: আন্ডার পারফরমার থেকে ম্যাচ উইনার। সঞ্জু স্যামসন আচমকাই অন্ধকার থেকে আলোয়। ঘরোয়া ক্রিকেটে তাঁর নাম শোনা যেত, আইপিএলও খেলছিলেন। কিন্তু জাতীয় দলের জার্সিতেই তাঁকে বেশি দেখা যেত না। 

তিনি একপ্রকার উপেক্ষিতই থেকে গিয়েছিলেন। ২০১১ সাল থেকে পেশাদার ক্রিকেট খেলছেন সঞ্জু স্যামসন। কিন্তু কেরলের ক্রিকেটারের অভিষেক ঘটে ২০১৫ সালে। তার থেকেও বড় কথা দেশের জার্সিতে দ্বিতীয় ম্যাচটি খেলার জন্য সঞ্জুকে অপেক্ষা করে থাকতে হয়েছিল পাঁচ বছর। 

প্রতিশ্রুতিমান খেলোয়াড় হিসেবে তাঁর নাম ছড়িয়ে পড়েছিল দেশের ক্রিকেটে। কিন্তু ভারতীয় দলে তাঁর জায়গা হতো না কেন? এই প্রশ্নটাই ছুড়ে দেওয়া হয়েছিল সঞ্জুর বাবাকে। একটি মালায়লম সংবাদমাধ্যমের সামনে বিস্ফোরক মন্তব্য করে বসেন সঞ্জুর বাবা। তিনি ভারতের তিন তারকা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি ও রোহিত শর্মা এবং ভারতের প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়কে অভিযুক্ত করেন।

বিশ্বনাথ বলেছেন, ''তিন-চার জন মানুষ আমার ছেলের কেরিয়ারের গুরুত্বপূর্ণ ১০ বছর নষ্ট করে দিয়েছে। অধিনায়ক হিসেবে ধোনি, বিরাট ও রোহিত এবং কোচ হিসেবে রাহুল দ্রাবিড় আমার ছেলের জীবন ধ্বংস করেছে। ওঁরা যতবার সঞ্জুর ক্ষতি করার চেষ্টা করেছে, প্রতিবারই দারুণ শক্তিশালী হয়ে ধরা দিয়েছে সঞ্জু।'' 
 
৯ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে সঞ্জু স্যামসন খেলেছেন ৫১টি ম্যাচ। এর মধ্যে ৪০টি ম্যাচে ধোনি, কোহলি বা রোহিত অধিনায়ক ছিলেন না। রাহুল দ্রাবিড় কোচ থাকাকালীনও খুব বেশি সুযোগ পাননি সঞ্জু। বরং ভিভিএস লক্ষ্মণের আমলেই তিনি বেশি সুযোগ পেয়েছেন।

অতীতে যুবরাজ সিংয়ের বাবা মারাত্মক অভিযোগ এনেছিলেন মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে। বলেছিলেন ভুবনজয়ী অধিনায়কের জন্যই যুবির কেরিয়ার নষ্ট হয়েছে। এবার সঞ্জু স্যামসনের বাবাও সেই অভিযোগ আনলেন। এবার শুধু একা ধোনি নন, বিরাট-রোহিত-দ্রাবিড়ও রয়েছেন। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া