বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

 KL Rahul finally broke his silence on the controversial issue

খেলা | সেদিন কী ঘটেছিল? কী বলেছিলেন সঞ্জীব গোয়েঙ্কা? বিতর্কিত অধ্যায় নিয়ে মুখ খুললেন লোকেশ রাহুল

KM | ১৩ নভেম্বর ২০২৪ ০১ : ৩২Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: সর্বসমক্ষে লোকেশ রাহুলকে ধমকাচ্ছেন লখনউ সুপার জায়ান্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। গতবারের আইপিএলের সব চেয়ে চর্চিত বিষয়। সবাই জানতে চান সেদিন ঠিক কী ঘটেছিল? অবশেষে সেই বিতর্কিত অধ্যায় নিয়ে মুখ খুললেন লোকেশ রাহুল। 

ক্রীড়া বিষয়ক একটি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে লোকেশ রাহুল বলেছেন, ''খেলার পরে সেদিন মাঠে যা ঘটেছিল তা মোটেও সুখকর জিনিস ছিল না। ক্রিকেট মাঠে এমন দৃশ্য দেখতেও কেউ তৈরি থাকে না। আমার মনে হয় সেই ঘটনা গোটা গ্রুপকেই প্রভাবিত করেছিল।'' 

সানরাইজার্স হায়দরাবাদের কাছে ১০ উইকেটে হারের পরই দেখা যায় দলের কর্ণধার লখনউ অধিনায়ককে মাঠের ভিতরেই ধমকাচ্ছেন। গোটা দেশ এমন ঘটনায় হতবাক হয়ে যায়। তার পরে লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে জড়িত খেলোয়াড় ও কোচকে জিজ্ঞাসা করা হয়েছিল, কী ঘটেছিল লোকেশ রাহুল ও সঞ্জীব গোয়েঙ্কার মধ্যে? কেউই সেই প্রশ্নের উত্তর দেননি। লোকেশ রাহুলও গোটা বিষয়ে চুপ ছিলেন।

গতবারের আইপিএল শেষের পরে গঙ্গা-যমুনা দিয়ে অনেক জল গড়িয়ে গিয়েছে। লখনউ সুপার জায়ান্টস রিটেনশন তালিকায় রাখেনি লোকেশ রাহুলকে। রাহুল নিজেও জানিয়েছেন তিনি স্বাধীনভাবে খেলতে চান। এবারের আইপিএল হবে তাঁর কাছে টি-টোয়েন্টি ফরম্যাটে জাতীয় দলে ঢোকার মঞ্চ। আইপিএলের মেগা নিলাম আসতে চলেছে। তার আগে সেই বিতর্কিত ইতিহাস নিয়ে মুখ খুললেন লোকেশ রাহুল। বরফ গলালেন সেই অধ্যায়ের। 
উল্লেখ্য, লখনউ সুপার জায়ান্টস এবার রিটেন করেছে নিকোলাস পুরান, রবি বিষ্ণোই, মায়াঙ্ক যাদব, মহসিন খান এবং আয়ুশ বাদোনিকে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া