মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Actor Shah Rukh Khan To Reprise His Iconic Role In Baazigar 2 Producer Ratan Jain Breaks Silence

বিনোদন | আসছে ‘বাজিগর ২’! নায়কের ভূমিকায় ফের শাহরুখ? বড় ঘোষণা প্রযোজক রতন জৈনর

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৩ নভেম্বর ২০২৪ ০১ : ০২Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: ১৯৯৩ সাল। প্রেক্ষাগৃহে মুক্তি পায় আব্বাস-মস্তান পরিচালিত রোম্যান্টিক-অ্যাকশন-থ্রিলার ঘরানার ছবি ‘বাজিগর’। বলিউডের ‘কিং খান’-এর কেরিয়ারের শুরুতেই এই ছবিটি মাইলফলক তৈরি করে।এই ছবির সুবাদেই বলিউড পেয়েছিল শাহরুখ-কাজলের মতো ‘সুপারহিট’ জুটি। যে জুটির ম্যাজিক তিন দশক পেরিয়ে আজও অটুট। ‘বাজিগর’-এ অভিনয়ের পরেই শাহরুখের জীবনে নতুন অধ্যায়ের সূচনা হয়। এবার জানা গেল, আসছে ‘বাজিগর ২’। ঘোষণা সারলেন ‘বাজিগর’-এর প্রযোজক রতন জৈন। 

 


রতন জৈন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শাহরুখের সঙ্গে ‘বাজিগর’-এর সিক্যুয়েল নিয়ে বেশ কয়েক প্রস্থ আলোচনাও সারা হয়ে গিয়েছে তাঁর। শাহরুখ নাকি বিষয়টি যথেষ্ট গুরুত্ব নিয়েই শুনেছেন। এবং এই নিয়ে আপাতত আলোচনা হচ্ছে তাঁদের সঙ্গে। তবে এ ছবি হবে। ছবিটি যে হবেই, সেকথা জোর গলায় জানিয়েছেন স্বয়ং রতন জৈন। পরিচালক এই প্রজন্মের কেউ হবেন। বাকি গোটা বিষয়টাই শাহরুখের উপরে নির্ভর করছে।পাশাপাশি আরও জানান, এইমুহূর্তে জোরকদমে এগোচ্ছে 'বাজিগর ২'-এর চিত্রনাট্য লেখার কাজ। চিত্রনাট্যে নানারকম সম্ভাবনার কথা নিয়ে আলাপ-আলোচনা চলছে। তবে ‘বাজিগর’-এর মান যাতে রাখতে পারে এই ছবি, সেই চেষ্টা তাঁরা পুরোদমে চালাচ্ছেন। আর কাজল? শাহরুখের পাশাপাশি তিনিও কি এই ছবিতে হাজির হবেন? সে প্রশ্নের জবাবে অবশ্য মুখে কুলুপ এঁটেছেন রতন জৈন।

 


চলতি বছর বড়পর্দা থেকে ফের উধাও শাহরুখ খান। ফলে ‘বাদশা’র আগামী ছবি ‘দ্য কিং’ নিয়ে আগ্রহের পারদ চড়েছে তুঙ্গে। আগেই জানা গিয়েছিল, এই ছবির সুবাদেই প্রথমবার বড়পর্দায় একসঙ্গে অভিনয় করবেন শাহরুখ ও তাঁর মেয়ে সুহানা খান। জনপ্রিয় ফরাসি নায়ক জ্যঁ রেনোয়াঁর ‘লিওঁ’ ছবি থেকে অনুপ্রাণিত ‘কিং’-এর গল্প। ‘কিং’-এ খলনায়ক চরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনকে। এর আগেও বড়পর্দায় 'বাদশা'র সঙ্গে কাজ করলেও তাঁর বিপরীতে খলচরিত্রে এই প্রথম 'জুনিয়র বি'। খোদ অমিতাভ বচ্চন সমাজমাধ্যমে অভিষেক অভিনীত এই চরিত্রের ইঙ্গিত দিয়েছিলেন। ‘কিং’-এ শাহরুখ-অভিষেকের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সুহানা খানও। এই ছবি সমন্ধে শাহরুখ বলেছিলেন, “পুরোপুরি অ্যাকশন ড্রামা!”  এবং পরিচালকের আসনে? সুজয় ঘোষকে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া