মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৩ নভেম্বর ২০২৪ ০০ : ৪৪Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: শহরের এক প্রযোজনা সংস্থা আগামী বছর একসঙ্গে ১৮টি ছবি উপহার দিতে চলেছে দর্শককে। তাঁর আনুষ্ঠানিক ঘোষণা মুক্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল শহরের এক বিলাসবহুল হোটেলে। প্রকাশ্যে আনা হয়েছে সেই ছবিগুলোর পোস্টার। আর এই ১৮টি ছবির মধ্যে যে যে ছবি নিয়ে দর্শকের আগ্রহের পারদ চড়েছে তার মধ্যে তিনটি ছবি-ই ঋত্বিক চক্রবর্তীর- 'রবীন্দ্র কাব্য রহস্য', 'এখানে অন্ধকার' এবং 'অপরিচিত'। এদিন সমাজমাধ্যমে নিজের অ্যাকাউন্ট থেকে সেই তিনটি ছবির পোস্টারের ছবি পোস্ট করেছেন ঋত্বিক।
'রবীন্দ্র কাব্য রহস্য' ছবির মাধ্যমে প্রথমবার জুটি বাঁধলেন ঋত্বিক চক্রবর্তী এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায় । বিশ্বকবি ভারতের 'স্বাধীনতা চাননি?' 'দেশের শত্রু ছিলেন' আমাদের জাতীয় কবি? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে পেতে মরিয়ে ঋত্বিক চক্রবর্তী এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কিন্তু তাঁরা কি পারবেন সেই সত্য উদঘাটন করতে? সেটা নিয়েই আসছে সায়ন্তন ঘোষালের নতুন ছবি রবীন্দ্র কাব্য রহস্য। এই ছবিতে অন্যান্য চরিত্রে থাকবেন রাজনন্দিনী পাল, ঋতব্রত মুখোপাধ্যায়, প্রমুখ। ঋত্বিকের চরিত্রের নাম অভীক। সে পেশায় কবি, আবার একই সঙ্গে রহস্য সমাধানেও সমান আগ্রহ তাঁর। অন্যদিকে হিয়ার চরিত্রে থাকবেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সে পেশায় রবীন্দ্র সঙ্গীত শিল্পী। রবীন্দ্র কাব্য রহস্য ছবিটিতে রবীন্দ্রনাথের চরিত্রে দেখা যাবে প্রিয়াংশু চট্টোপাধ্যায়কে। ছবির পোস্টারে দেখা যাচ্ছে উপরে রবীন্দ্রনাথ ঠাকুরকে। তারপর একাধিক বই। আর তার নিচে দাঁড়িয়ে ঋত্বিক এবং শ্রাবন্তী।
'এখানে অন্ধকার' ছবিতে মুখ্যভূমিকায় ঋত্বিকের পাশাপাশি দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে। তিনি এই ছবির পরিচালকও বটে। অঞ্জন দত্তের পরিচালনায় 'চলো লেটস গো' ছবিতে শেষবার একসঙ্গে পর্দায় দেখা গিয়েছিল এই দুই অভিনেতাকে। এই ছবিতে যে থ্রিলের সঙ্গে হিমশীতল ভয়ের কাঁপুনি তা ছবির আলো-আঁধারি পোস্টার থেকেই স্পষ্ট। পোস্টারে দেখা যাচ্ছে একটি বহু পুরনো, ঝুরঝুরে বাড়ির মধ্যে পথ হারিয়েছেন পরমব্রত। ফোনের আলোতে হারানো পথ খোঁজা চেষ্টা করছেন। এবং আড়াল থেকে তাঁকে লক্ষ্য করে চলেছেন ঋত্বিক। চোখে তাঁর ভয়াল দৃষ্টি।
এবং 'অপরিচিত'। জনপ্রিয় ওয়েব সিরিজ 'একেনবাবু'র পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় রয়েছেন এই ছবির পরিচালকের আসনে। ছবিতে মুখ্যভূমিকায় দেখা যাবে ঋত্বিক, ঈশা সাহা এবং 'একেনবাবু' অনির্বাণ চক্রবর্তী। সাদা-কালো ওই পোস্টের জুড়ে রয়েছে একটি গোলকধাঁধার ছবি, যেখানে ক্রমান্বয়ে পাক খেয়ে ছুটে চলেছে একটি গাড়ি। পোস্টার থেকেই স্পষ্ট বাংলা রহস্য ঘরানার ছবিতে আরও একটি নাম যোগ হল - 'অপরিচিত' .
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি