মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৩ নভেম্বর ২০২৪ ২৩ : ৫৪Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: ‘টি সিরিজ’-এর প্রতিষ্ঠাতা গুলশন কুমারের বায়োপিক ‘মোগল’-এর ঘোষণা সারা হয়েছিল বছর কয়েক আগে। জানা গিয়েছিল, বায়োপিকটির নির্দেশনা করবেন ‘জলি এলএলবি' ছবিখ্যাত নির্দেশক সুভাষ কপূর। নামভূমিকায় কোনও অভিনেতার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা না হলেও ফাঁস হয়ে গিয়েছিল আমির খানকে দেখা যাবে প্রধান চরিত্রে। তবে এরপর এই ছবি নিয়ে কোনও কাজ এগোয়নি। সম্প্রতি, গুলশনের বায়োপিক নিয়ে মুখ খুললেন তাঁর ছেলে তথা টি সিরিজের সাম্রাজ্যর বর্তমান অধিকর্তা ভূষণ কুমার। জানালেন, আমির খান এই ছবিতে কাজ করতে এখনও আগ্রহী। তবে স্রেফ একটি কারণে এগোতে পারছেন না তাঁরা।
ভূষণ জানান, " ঘোষণা না করলেও বিষয়টি সবার জানা যে ভূষণ কুমারের বায়োপিকে নামভূমিকায় অভিনয়ের জন্য প্রস্তাব গিয়েছিল আমির খানের কাছে। এবং তিনিও রাজি হয়েছিলেন। আমির স্যার আজও আগ্রহী এই ছবি নিয়ে। উনি আমাকে নিজে বলেছেন, সাম্প্রতিক সময় এই ছবির মতো জমাট চিত্রনাট্য তিনি আর পড়েননি। তবে আমির স্যার যেখানে নিজে রাজি, সেখানেও আমরা এই ছবির কাজ শুরু করতে পারছি না তার পিছনে রয়েছে স্রেফ একটি কারণ। ছবির গল্প আমার মায়ের পছন্দ হয়নি। চিত্রনাট্যের কিছু জায়গায় তাঁর আপত্তি রয়েছে। মুশকিলটা হল, আমার বাবাকে নিয়ে ছবি তৈরি করব অথচ সেই ছবির গল্পে আমার মায়ের আপত্তি থাকবে...এইভাবে বিষয়টা চলবে না। তাঁকে যতক্ষণ না মানিয়ে নিতে পারছি অথবা তিনি রাজি হচ্ছেন, ততক্ষণ এই ছবি নিয়ে কাজ শুরু করব না। আশা করি, উনি রাজি হয়ে যাবেন।"
"আসলে এখন যে চিত্রনাট্য তৈরি হয়েছে, সেই অনুযায়ী ছবি তৈরি হলে দর্শক বেশ উপভোগ করবেন। কিন্তু সেই চক্করে আমার মাকে তো দুঃখ দিতে পারি না। তার মানে উনি বলছেন না যে বাবার জীবনের এই গল্প পুরো অন্যরকমভাবে পেশ করতে....যাই হোক, দেখা যাক।"
পথের ধারে ফলের রস বিক্রি করতেন গুলশন কুমারের বাবা। অদূর ভবিষ্যতে তাঁর ছেলেই একচ্ছত্র অধীশ্বর হয়ে শাসন করলেন বলিউডের সঙ্গীত সাম্রাজ্য। ১৯৯৭ সালে ১৯ অগস্ট জুহুর এক মন্দিরের বাইরে ‘টি সিরিজ’-এর কর্ণধার গুলশন কুমারকে গুলি করে হত্যা করা হয়েছিল।গুলশন কুমারের জীবন হার মানায় হিন্দি ছবির চিত্রনাট্যকেও। প্রসঙ্গত, বলা হয় বর্তমানে ভারতীয় সঙ্গীত দুনিয়ার ৬০ শতাংশের বেশি শেয়ার নিয়ন্ত্রণ করে টি সিরিজ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি