বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Sanju Samson's father unfiltered statement against Dhoni, Virat, Rohit, Dravid

খেলা | ধোনির নামে বিস্ফোরক অভিযোগ, রোহিতও নাকি সর্বনাশের মূলে!‌ বোমা ফাটালেন ক্রিকেটার পিতা

Rajat Bose | ১৩ নভেম্বর ২০২৪ ২২ : ৫৫Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ ডারবানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত শতরান। টি২০ আন্তর্জাতিকে দু দুটো শতরান করে ফেলেছেন সঞ্জু স্যামসন। আইপিএলে দুরন্ত পারফরম্যান্স তাঁর। রাজস্থান রয়্যালসের অধিনায়ক অনেক স্মরণীয় ইনিংস খেলেছেন। 


টি২০ আন্তর্জাতিকে অভিষেকের পর সেভাবে সফল হননি সঞ্জু। কিন্তু এখন তিনি রান পাচ্ছেন। বাংলাদেশের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও শতরান করেছেন। তবে এটাও ঘটনা বিরাট ও রোহিত আন্তর্জাতিক টি২০ থেকে অবসরের পর সঞ্জু দলে নিয়মিত সুযোগ পাচ্ছেন।


এই পরিস্থিতিতে সঞ্জু স্যামসনের বাবা তুলেছেন মারাত্মক অভিযোগ। তাঁর দাবি, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মা ও রাহুল দ্রাবিড়–এই চার জন তাঁর ছেলের কেরিয়ারের দশ বছর নষ্ট করে দিয়েছে। অভিযোগ, এই চার জন সেভাবে সুযোগই দেয়নি তাঁর ছেলেকে। 


সঞ্জুর বাবা স্যামসন বিশ্বনাথ দিল্লি পুলিশে কনস্টেবলের কাজ করেন। দিল্লির হয়ে একসময় সন্তোষ ট্রফিও খেলেছেন তিনি। ছেলের কেরিয়ারের জন্য তিনি অনেক স্বার্থত্যাগ করেছেন বলে জানিয়েছেন। এক সংবাদমাধ্যমে তিনি অভিযোগ করেছেন, টিম ইন্ডিয়ার প্রাক্তন ম্যানেজমেন্ট তাঁর ছেলের দশ বছর নষ্ট করে দিয়েছে। তাঁর দাবি সঞ্জু ভেঙে পড়েনি। লড়াই করে গেছে। তারই ফল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত শতরান। আগামীদিনেও সঞ্জু ভাল খেলবে বলে আশাবাদী তাঁর বাবা।


তাঁর অভিযোগ, ‘‌তিন চার জন রয়েছেন যারা আমার ছেলের কেরিয়ার ১০ বছর নষ্ট করে দিয়েছে। তার মধ্যে রয়েছেন ধোনি, বিরাট, রোহিত ও রাহুল দ্রাবিড়। কিন্তু যত না আঘাত করেছে, সঞ্জু তত শক্তিশালী হয়ে ফিরেছে।’‌ এমনকী ১৯৮৩ বিশ্বকাপজয়ী ক্রিকেটার ও প্রাক্তন নির্বাচক প্রধান শ্রীকান্তের তাঁর ছেলেকে নিয়ে করা মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন তিনি। সঞ্জুর বাবার কথায়, ‘‌উনি একাধিকবার আমার ছেলেকে নিয়ে উল্টোপাল্টা মন্তব্য করেছেন। জানি না আমার ছেলের কী অপরাধ। আমার ছেলের সম্পর্কে একটিও ভাল কথা উনি কোনওদিন বলেননি।’‌ এরপরই তাঁর সংযোজন, ‘‌বাংলাদেশের বিরুদ্ধে শতরান করার পর শ্রীকান্ত বলেছিল কাদের বিরুদ্ধে শতরান করল!‌ শ্রীকান্ত একজন বড় খেলোয়াড় ছিলেন। কিন্তু অন্যদেরও সম্মান করুন।’‌ 

 

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া