বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | দ্বিমুকুট অঙ্কুরের, রাজ্য টিটি পেল নতুন চ্যাম্পিয়ন

Sampurna Chakraborty | ১৩ নভেম্বর ২০২৪ ২২ : ৫৬Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: রাজ্য টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ পেল নতুন চ্যাম্পিয়ন। পুরুষ এবং মহিলা বিভাগে খেতাব অঙ্কুর ভট্টাচার্য এবং মৌমিতা দত্তর। উত্তর কলকাতা টেবিল টেনিস সংস্থার আয়োজনে বড়বাজার যুবক সংঘে বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের ষষ্ঠ রাজ্য টেবিল টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। প্রয়াত দ্রোণাচার্য কোচ জয়ন্ত পুশিলালের স্মৃতিতে এবারের প্রতিযোগিতা রাখা হয়। অনির্বাণ ঘোষকে পিছনে ফেলে প্রথমবার সিনিয়র পর্যায়ে রাজ্য খেতাব জিতলেন অঙ্কুর। এবছর রাজ্য টিটিতে দ্বিমুকুট অঙ্কুরের। হাওড়াকে দলগতভাবে সাফল্য এনে দেওয়ার পরে অনূর্ধ্ব-১৯ এবং পুরুষ বিভাগে খেতাব জিতলেন অঙ্কুর। জ্বর নিয়ে খেলতে নেমে দুটো গেম খেলার পরে অনির্বাণ অসুস্থ হয়ে পড়েন। প্রতিপক্ষকে ওয়াকওভার দেন। জাতীয় এবং আর্ন্তজাতিক প্রতিযোগিতায় নিয়মিত সাফল্য পাচ্ছেন অঙ্কুর। এবার রাজ্য টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে প্রথমবার সিনিয়র বিভাগে খেতাব জিতলেন। অঙ্কুর বলেন, 'সর্বভারতীয় পর্যায়ে পরের টুর্নামেন্টগুলো খেলব। আমার পাখির চোখ জাতীয় চ্যাম্পিয়ন হওয়া। আমি দেশের হয়ে নিয়মিত প্রতিনিধিত্ব করতে চাই।' ইতালিতে খেলতে যাওয়ার কথা থাকলেও ভিসা সমস্যায় যেতে পারেননি। সেই আক্ষেপ যেন দ্বিমুকুট জিতে মেটালেন প্রাক্তন প্যাডলার অংশুমান ভট্টাচার্যের পুত্র। 

রাজ্য চ্যাম্পিয়নশিপের আসরে বয়সভিত্তিক প্রতিযোগিতার সব কটি বিভাগে চ্যাম্পিয়ন হয়েছিলেন মৌমিতা দত্ত। সিনিয়র পর্যায়ে রাজ্য খেতাব অধরা ছিল। চার বছর পরে রাজ্য টিটিতে অংশ নিয়ে সেই আক্ষেপ মেটালেন। চ্যাম্পিয়ন হওয়ার পর মৌমিতা বলেন, 'চার বছর আগে খেলেছিলাম। এবার প্রায় বিনা প্রস্তুতিতে নেমেছিলাম। চ্যাম্পিয়ন হব ভাবিনি। শেষপর্যন্ত জিতে অবশ্যই খুশি।' ফাইনালে বেঙ্গল টেবিল টেনিস অ্যাকাডেমির আলোলিকা সেনকে ৪-০ ব্যবধানে হারান মৌমিতা। প্রায় ১৭০০ টিটি খেলোয়াড় এবারের চ্যাম্পিয়নশিপে অংশ নেয়। অনূর্ধ্ব-১৯ মেয়েদের বিভাগে খেতাব উত্তর ২৪ পরগনার দিৎসা রায়ের। অনূর্ধ্ব-১৭ বালকদের চ্যাম্পিয়ন দক্ষিণ কলকাতার পুনিত বিশ্বাস। এই বিভাগের মেয়েদের মধ্যে খেতাব অভিষা কর্মকারের। অনূর্ধ্ব-১৫ ছেলে এবং মেয়েদের বিভাগে খেতাব শ্রেষ্ঠ চক্রবর্তী এবং আরোহী রায়ের। অনূর্ধ্ব-১৩ বালক বিভাগে খেতাব উত্তর কলকাতার সৌসূর্য্য ব্যানার্জীর। এই বিভাগে বালিকাদের মধ্যে চ্যাম্পিয়ন দক্ষিণ কলকাতার সাতুর্যা ব্যানার্জী। অনূর্ধ্ব-১১ বিভাগে বালকদের মধ্যে চ্যাম্পিয়ন আরিভ দত্ত। রানার্স শুভম অধিকারী। বালিকাদের মধ্যে চ্যাম্পিয়ন উত্তর কলকাতার অক্ষ্মিতা মাহাতো। সফল প্যাডলারদের হাতে পুরস্কার তুলে দেন বিএসটিটিএ সভাপতি স্বপন ব্যানার্জী, যুগ্মসচিব শর্মি সেনগুপ্ত এবং প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়ন ও বর্তমানে জাতীয় দলের মেয়েদের কোচ সৌরভ চক্রবর্তী।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া