বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ১৩ নভেম্বর ২০২৪ ২২ : ৪৫Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: ব্রাজিলের ক্লাব ফুটবলের ১১১ বছরের ইতিহাসে গতবছরই দ্বিতীয় ডিভিশনে নেমে গিয়েছিল পেলে-নেইমারের ক্লাব স্যান্টোস। তারাই আবার ব্রাজিল ফুটবলের শীর্ষ লিগে ফিরে এসেছে। এ বার পেলের ঐতিহ্যশালী ক্লাব নেইমারকে দলে পেতে চাইছে। দেশের সম্পদকে ফেরাতে চাইছে দেশেই।
বর্তমানে চোট আঘাতে জর্জরিত নেইমার। চোট সারিয়ে এক বছর পরে মাঠে ফিরেছিলেন। আল হিলালের হয়ে দু'টি ম্যাচ খেলার পরে ফের চোটের কবলে ব্রাজিলীয় তারকা। এক মাসের জন্য মাঠের বাইরে তিনি।
নেইমার ও স্যান্টোসের সম্পর্ক বহু পুরনো। ১১ বছর বয়সে স্যান্টোসের অ্যাকাডেমিতে যোগ দিয়েছিলেন নেইমার। ১৭ বছর বয়সে এই ক্লাবের হয়েই পেশাদার ফুটবলে পথচলা শুরু করেছিলেন ব্রাজিলীয় তারকা।
স্যান্টোস থেকেই বার্সেলোনা হয়ে পিএসজি-তে ফুল ফোটানোর পরে নেইমারের বর্তমান ঠিকানা সৌদি আরব।
আল হিলালের সঙ্গে নেইমারের চুক্তি আগামী বছরের জুন পর্যন্ত। চুক্তি শেষ হয়ে গেলে নেইমারকে নিতে চাইছে স্যান্টোস। ক্লাব সভাপতি মার্সেলো তেসেইরা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, ''নেইমারকে নিয়ে আমাদের ভাবনাচিন্তা খুব পরিষ্কার। ওর বাবা তা জানে। আমাদের অবশ্য এখন অপেক্ষা করতে হবে। কারণ নেইমারের সঙ্গে এখনও চুক্তি রয়েছে আল হিলালের।''
১১ বছর আগে স্যান্টোস ছেড়ে ইউরোপের ক্লাবে এলেও নেইমারের প্রতি এখনও ভালবাসা রয়েছে স্যান্টোসের সমর্থকদের। নেইমারও ভালবাসেন তাঁর প্রাক্তন ক্লাবকে। ব্রাজিলের ক্লাবের ম্যাচ থাকলেই দেখেন নেইমার। ছবি পোস্ট করেন। স্যান্টোসের ক্লাবের ফুটবলারদের সঙ্গে কথাবার্তা বলে তাঁদের উজ্জীবিত করেন।
১৯১২ সালে প্রতিষ্ঠা স্যান্টোসের। গতবছর দ্বিতীয় ডিভিশনে নেমে যায়। চলতি বছর ফের শীর্ষ লিগে ফিরে এসেছে। রবিবার খেলা রয়েছে স্যান্টোসের। জিততে পারলে স্যান্টোস সেরি বি-তে খেতাব জিতবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি