মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Kon Gopone Mon Bheseche TV Serial famed actress Manosi Sengupta is going to be a mother for the second time

বিনোদন | দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত, ৫ মাসের অন্তঃসত্ত্বা অবস্থাতেও করছেন শুটিং, চালাচ্ছেন গাড়ি!

নিজস্ব সংবাদদাতা | | Editor: Rahul Majumder ১৩ নভেম্বর ২০২৪ ২২ : ৪৪Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: চলতি বছরে দ্বিতীয়বার মা হয়েছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কিছুদিন আগেই তাঁদের পরিবারে নতুন সদস্য আসার খবর ভাগ করে নিয়েছেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। এবারে মা হতে চলেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মানসী সেনগুপ্ত। দ্বিতীয়বার মা হতে চলেছেন তিনি। এখন তিনি ৫ মাসের অন্তঃসত্ত্বা। ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের অন্যতম মুখ ছিলেন তিনি। কাজ করেছেন মুম্বইতেও। হিন্দি ধারাবাহিক ‘বান্নি চাও হোম ডেলিভারি-তে অভিনয় করেছিলেন মানসী যা ছিল বাংলার খুকুমণি হোম ডেলিভারির রিমেক।

 

কিছুদিন আগেই জি বাংলার ‘কোন গোপনে মনে ভেসেছে’ ধারাবাহিকে অহনার চরিত্রে অভিনয় শুরু করেছেন মানসী। তবে এর মধ্যেই দিলেন সুখবর, দ্বিতীয় বার মা হতে চলেছেন তিনি। তবে কাজ কিন্তু থামাননি তিনি ।জমিয়ে শুটিং করছেন। আজকাল ডট ইন-কে অভিনেত্রী বললেন, “আমি ভাল আছি। তবে চিকিৎসা বলেছেন আমার হাই রেস্ট প্রেগনেন্সি, সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। কিন্তু আমি শুটিং না করে থাকতেই পারব না। নিজেই গাড়ি চালিয়ে শুটিংয়ে আসছি। তবে বাড়িতে খুব আদরযত্ন পাচ্ছি। বিশেষ করে মেয়ে দারুণ খুশি, ও তো আমাকে প্রায় নড়তেই দিচ্ছে না বাড়িতে। সবকিছু হাতের কাছে এগিয়ে দিচ্ছে। আমার মেয়ে এখন মা হয়ে গেছে।”

 

আগামী মার্চ মাসে মা হতে চলেছেন মানসী। তবে শুটিং বন্ধ রাখতে নারাজ তিনি, মানসিকভাবে ভাল থাকার জন্য শুটিং করতেই হবে - এমনটাই জানিয়েছেন মানসী সেনগুপ্ত। অন্য এক সাক্ষাৎকারে মানসী এ প্রসঙ্গে জানিয়েছিলেন, তাঁর ইচ্ছে ছিল সেট থেকেই সোজা হাসপাতালে ডেলিভারির জন্য পৌঁছে যাবেন। যদিও সেটা সম্ভব নয়। আরও জানান, তাঁর প্রথমবার ডেলিভারি ছিল হাই রিস্কের। মেয়ে হয়েছিল প্রিম্যাচিওর। তাই এবারে গর্ভের সন্তানের কথা মাথায় রেখে বিশেষ সাবধানতা নিতেই হচ্ছে তাঁকে । তবে যেহেতু সেটের সকলে সবরকম সুবিধা করে দিতে প্রস্তুত, তাই আপাতত সেরকম অসুবিধেয় পড়েননি তিনি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া