বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ১৩ নভেম্বর ২০২৪ ২১ : ৫৬Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চলছে টালবাহানা। ভারত জানিয়ে দিয়েছে পাকিস্তানে খেলতে যাবে না। হাইব্রিড মডেলে টুর্নামেন্ট হোক চাইছে ভারত। অন্যদিকে পাকিস্তানও নাছোড়বান্দা। ভারতকে খেলতে আসতেই হবে এদেশে। এমনকী আন্তর্জাতিক ক্রীড়া আদালতে যাওয়ার কথাও ভাবছে পিসিবি। এই পরিস্থিতিতে, প্রাক্তন পাক ক্রিকেটার রশিদ লতিফ মনে করেন, তাঁর হাতে ক্ষমতা থাকলে তিনি কোনও আইসিসি টুর্নামেন্টেই পাকিস্তানকে খেলতে দিতেন না ভারতের বিরুদ্ধে। লতিফ আরও জানিয়েছেন, দুই দেশের এই সমস্যা না মেটা অবধি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল টুর্নামেন্ট আয়োজন থেকে বিরত রাখুক ভারত–পাককে।
ভারত খেলতে যেতে না চাওয়ায় টুর্নামেন্ট অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে। আইসিসির মাধ্যমে ভারত একথা জানিয়েছে পাকিস্তানকে। এদিকে পিসিবি জানিয়েছে, ভারত যে খেলতে আসতে চায় না তা লিখিত জানানো হোক। এই পরিস্থিতিতে লতিফ বলেছেন, ‘ভারতের বিরুদ্ধে খেলা বন্ধ করুক পাকিস্তান। আমি ক্ষমতায় থাকলে এটাই করতাম। আমি কাউকে দোষারোপ করছি না। তবে পাকিস্তানে গিয়ে খেলতে না চাইলে অন্যত্রও আমাদের বিরুদ্ধে খেলা উচিত নয় ভারতের।’ এরপরই লতিফের সংযোজন, ‘আমি ক্ষমতায় থাকলে বিসিসিআইয়ের সঙ্গে এই বিষয়টি নিয়ে লড়তাম।’ পাশাপাশি লতিফ বলেছেন, ‘আমি আরও বলব দুই দেশের এই সমস্যা না মেটা অবধি দুই দেশেই আইসিসি টুর্নামেন্ট দেওয়া উচিত নয়।’
এমনকী এই সমস্যা এভাবে দীর্ঘদিন ধরে চলায় ভারত–পাক দুই দেশকেই ক্রিকেট থেকে নির্বাসিত করার আর্জি জানিয়েছেন লতিফ। তিনি উদাহরণ দিয়ে বলেছেন, ‘২০২৩ সালে শ্রীলঙ্কা, ২০১৯ সালে জিম্বাবোয়েকেও নির্বাসিত করা হয়েছিল। তাহলে কেন ভারত–পাককে নয়।’
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি