মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৩ নভেম্বর ২০২৪ ২১ : ৪৫Rahul Majumder
সংবাদসংস্থা মুম্বই: গত বছরেই আমির জানিয়েছিলেন তাঁর পরবর্তী ছবির নাম ‘সিতারে জমিন পর’। ২০২৪ এর বড়দিনে মুক্তি পাবে তাঁর 'সিতারে জমিন পর'। ‘লাল সিংহ চড্ডা’র ভরাডুবির পর এই ছবির মাধ্যমেই বড়পর্দায় কামব্যাক করছেন আমির। এবার এই ছবি সম্পর্কে আমির বললেন, “ ‘সিতারে জমিন পর’-এর গল্পটা অসম্ভব সুন্দর। নানারকম মজা রয়েছে ছড়িয়ে ছিটিয়ে।”
অভিনেতা বলে চলেন, ‘‘আমার পরের ছবি ‘সিতারে জমিন পর’ আদপে ‘তারে জমিন পর’-এর মতোই একটা ছবি। তবে নতুন ছবিটা পুরনো ছবির চেয়ে ১০ গুণ এগিয়ে। ‘তারে জমিন পর’ দেখে দর্শক কেঁদে ফেলেছিলেন। ‘সিতারে জমিন পর’ দেখে মজা পাবেন তাঁরা।’’ আমির জানান, ‘সিতারে জমিন পর’ ছবির মূল সুর একই থাকছে। আরও বলেন, ‘‘আগের ছবিতে আমি ঈশানকে সাহায্য করেছিলাম, এ বার বিষয়টা উল্টে যাবে। ছবিতে ১০জন বিশেষভাবে সক্ষম শিশু আমাকে সাহায্য করবে। তাঁদের সাহায্যেই জীবনের পথে এগিয়ে যাব আমি।’’
চলতি বছরের শুরুর দিকে এক সাক্ষাৎকারে আমির বলেন, “ ‘সিতারে জমিন পর’ বেশ বিনোদনমূলক ছবি। গল্পটি আমার পছন্দ হয়েছে। ছবির শুটিং শুরু হয়েছে।” মূলত বড়দিনেই ছবি রিলিজ করেন অভিনেতা। এবারেও তার অন্যথা হচ্ছে না।ছবিতে আমির ছাড়াও রয়েছেন জেনেলিয়া দেশমুখ। এই প্রথম তাঁরা কোনও ছবিতে জুটি বাঁধতে চলছেন।
অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও চুটিয়ে করছেন আমির। প্রযোজক হিসাবে সানি দেওলের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। দেশভাগের প্রেক্ষাপটে তৈরি হতে চলেছে তাঁদের ছবি ‘লাহোর, ১৯৪৭’। ছবি পরিচালনার দায়িত্বে থাকছেন রাজকুমার সন্তোষী। মুখ্যভূমিকায় সানি দেওল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি