বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১৩ নভেম্বর ২০২৪ ২১ : ২৮Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: দুই দফায় অস্ট্রেলিয়ায় পৌঁছে গিয়েছে ভারতীয় দল। কিন্তু দলের সঙ্গে যাননি রোহিত শর্মা। প্রথম টেস্টে তাঁর খেলা নিয়ে ধোঁয়াশা অব্যাহত। তবে মুম্বইয়ে প্র্যাকটিস চালিয়ে যাচ্ছেন রোহিত। বুধবার রিলায়েন্স কর্পোরেট পার্কে পুরোদমে অনুশীলন করলেন ভারত অধিনায়ক। দলের সঙ্গে অস্ট্রেলিয়া পাড়ি না দিলেও কোনও সময় নষ্ট করতে চান না রোহিত। যাতে ক্যাঙ্গারুদের দেশে গিয়ে সমস্যার সম্মুখীন না হতে হয়। পালা করে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং রিলায়েন্স কর্পোরেট পার্কে প্র্যাকটিস করছেন। দ্বিতীয় সন্তানের জন্মের পরই পারথ টেস্টে খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এই প্রসঙ্গে রোহিতের ঘনিষ্ট এক সূত্র জানান, 'রোহিত কবে অস্ট্রেলিয়া যাবে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। সবটাই ব্যক্তিগত জীবনের ওপর নির্ভর করছে। যেকোনও সাধারণ মানুষ হলে এই সময় যা করত, ও সেটাই করছে। ওর স্ত্রী এবং পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছে। তবে একই সঙ্গে, টেস্ট সিরিজের জন্য নিজেকে তৈরি করছে। তাই মুম্বইয়ে সুযোগ পেলেই নিজের প্রস্তুতি সেরে নিচ্ছে।' নিউজিল্যান্ড সিরিজে রান পাননি। তাই নেটে বাড়তি ঘাম ঝরাচ্ছেন রোহিত। অস্ট্রেলিয়ায় রানে ফিরতে মরিয়া হিটম্যান।
প্রথম টেস্টে রোহিত না খেললে বিকল্প পরিকল্পনাও তৈরি আছে। যশস্বীর সঙ্গে ওপেন করবেন কেএল রাহুল। দলকে নেতৃত্ব দেবেন যশপ্রীত বুমরা। সেটা মাথায় রেখেই এবার সহ অধিনায়কের নাম ঘোষণা করা হয়েছে। যা বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের ক্ষেত্রে হয়নি। দুই দফায় অস্ট্রেলিয়ায় পৌঁছে গিয়েছে ভারতীয় দল। মঙ্গলবার ঐচ্ছিক ট্রেনিং ছিল। মূলত জুনিয়ররাই প্র্যাকটিস করে। সিনিয়রদের মধ্যে ছিলেন রাহুল। বুধবার থেকে পুরোদমে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। নেটে নেমে পড়েছেন বিরাট কোহলি। অজি পেসারদের সামলানোর প্রস্তুতি শুরু করে দেন ভারতের তারকা ক্রিকেটার। দলের বাকি সিনিয়র ক্রিকেটারদেরও অনুশীলনে দেখা যায়। গোপনীয়তার মধ্যে দিয়েই পারথের ওয়াকায় চলছে টিম ইন্ডিয়ার প্রস্তুতিপর্ব।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি