বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ১৩ নভেম্বর ২০২৪ ২১ : ২৯Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সতীর্থ ব্রুনো ফার্নান্দেজ বহুবার গোলের গন্ধ মাখা পাস বাড়িয়েছেন তাঁর সতীর্থদের। সেই সব পাস থেকে প্রতিপক্ষের জালও কাঁপিয়েছেন রোনাল্ডোরা। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড অধিনায়ক সবচেয়ে বড় 'অ্যাসিস্ট'টাই বোধহয় করলেন মাঝআকাশে। মাঠের বাইরে ব্রুনোর এই অ্যাসিস্ট এক অচৈতন্য লোককে জীবন দিয়ে গেল।
এত পর্যন্ত পড়ার পরে অনেকেই অবাক হতে পারেন। মনে প্রশ্ন জাগতেই পারে, কী করলেন ব্রুনো ফার্নান্দেজ? উয়েফা নেশনস লিগে পর্তুগালের ম্যাচ রয়েছে। জাতীয় দলের হয়ে খেলার জন্য ব্রুনো ফার্নান্দেজ পর্তুগাল ফিরছিলেন। এই অবস্থায় বিমানে এক সহযাত্রীর জীবন বাঁচান ব্রুনো ফার্নান্দেজ।
জ্ঞান হারিয়ে ফেলা এক অসহায় ব্যক্তিকে দেখে ব্রুনো আর স্থির থাকতে পারেননি। তিনি সাহায্যের আবেদন করেন। অচৈতন্য মানুষটার চিকিৎসার ব্যবস্থা করে দেন। ব্রুনো ফার্নান্দেজের মানবিকতার কথা এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন সুজানা লসন নামের এক সহযাত্রী।
তিনি বলেন, ''বিমানের পিছনের দিকে যে টয়লেটটা রয়েছে, সেখানেই গিয়েছিলেন ব্রুনো। আমরা হঠাৎ চিৎকার শুনতে পাই। বুঝতে পারি কেউ একজন সাহায্য চাইছেন। পিছন ফিরে দেখি ব্রুনো ফার্নান্দেজ অচেতন এক লোককে চেয়ারে বসানোর চেষ্টা করছেন। ব্রুনোর হেল্প হেল্প চিৎকার শুনে ছুটে আসেন কেবিন ক্রুরা। সেই ব্যক্তি আশঙ্কামুক্ত না হওয়া পর্যন্ত সেখানেই দাঁড়িয়ে ছিলেন ব্রুনো।''
সুজানা লসন চিনতে পারেন ব্রুনো ফার্নান্দেজকে। বিমান থেকে নামার সময় ব্রুনোর সঙ্গে সেলফি তুলতে চান সুজানা। ব্রুনো নিজেই তুলে দেন সেলফি। অসুস্থ ব্যক্তিকে সাহায্য করার জন্য ব্রুনোর প্রশংসা করেন সুজানা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি