বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | '৪-০ দূরের স্বপ্ন', বর্ডার-গাভাসকর ট্রফিতে রোহিতদের সম্ভাবনা নিয়ে কী বলছেন ভারতের প্রাক্তনীরা?

Sampurna Chakraborty | ১৩ নভেম্বর ২০২৪ ২০ : ৩৪Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশের পর থেকে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের যোগ্যতা অর্জনের লড়াইয়ে সমস্যায় পড়ে গিয়েছি টিম ইন্ডিয়া। ফাইনালের ভাগ্য নিজেদের হাতে রাখতে বর্ডার-গাভাসকর ট্রফির পাঁচ টেস্টের মধ্যে চারটিতে জিততেই হবে টিম ইন্ডিয়াকে। তাহলেই সরাসরি ফাইনালের ছাড়পত্র সংগ্রহ করবে ভারত। নয়তো বাকিদের রেজাল্টের অপেক্ষা করতে হবে। সিরিজ শুরুর আগে সম্প্রচারকারী চ্যানেল একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে ভারতীয় দলের সম্ভাবনা নিয়ে আলোচনা করতে দেখা যায় সুনীল গাভাসকর এবং সঞ্জয় মঞ্জরেকরকে। ভারতের কিংবদন্তি মনে করেন, অস্ট্রেলিয়ার মাটিতে যেকোনও দলের পক্ষেই ৪-০ তে জেতা কঠিন। গাভাসকর বলেন, 'অতীতের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজও অস্ট্রেলিয়ায় গিয়ে ওদের ৪-০ তে হারাতে পারেনি। রোহিত শর্মা খুব ভাল অধিনায়ক। ওর দলের মানসিকতা তুলে ধরার ক্ষমতা আছে। ঋষভ পন্থ চাপ নিতে পারে। ও মাঠে নেমে খোলা মনে খেলতে চায়। সেটা উপভোগ করে। নিজের সেরাটা দিতে চায়। নিউজিল্যান্ডের বিরুদ্ধে কী হয়েছে ভুলে যেতে হবে। মনে রাখতে হবে চাকা ঘোরানোর ক্ষমতা আছে ভারতীয় দলের। যেমন ওরা অস্ট্রেলিয়ায় শেষ দুটো সফরে করেছে।' 

২০২৪ সালে ৬ ম্যাচে কোহলির গড় ২২.৭২। চলতি বছর মাত্র একটি অর্ধশতরান রয়েছে। ২০২৩ জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ শতরান এসেছে। নিউজিল্যান্ড সিরিজে ৯৩ রান করেন কোহলি, রোহিতের রান ৯১। এই অবস্থায় কি পাঁচের মধ্যে চার টেস্ট জেতা সম্ভব? সঞ্জয় মঞ্জরেকর বলেন, '৪-০ অনেক দূরের স্বপ্ন। ম্যাচ প্রতি এগোনো উচিত। আপাতত পারথ টেস্ট নিয়ে ভাবা উচিত। প্রথম দুটো টেস্ট ভারতের জন্য সবচেয়ে কঠিন হবে। রোহিত শর্মা এবং বিরাট কোহলির মধ্যে একজনকে দারুণ খেলতে হবে। ভারতকে সমস্যায় ফেলতে পারে বোলিং। গত কয়েক বছরে এটাই ভারতের অন্যতম শক্তি ছিল। কিন্তু এবার দলে সামি নেই।' সামির অনুপস্থিতিতে ভারতের পেস আক্রমণ নিঃসন্দেহে কিছুটা হলেও দুর্বল। বুমরা এবং সিরাজ ছাড়া বাকিরা অনভিজ্ঞ। এটাই ভোগাতে পারে ভারতকে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া